Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লিড সনদ পেল দেশের নতুন পাঁচ কারখানা
    অর্থনীতি

    লিড সনদ পেল দেশের নতুন পাঁচ কারখানা

    মনিরুজ্জামানমার্চ 29, 2026Updated:মার্চ 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের তৈরি পোশাক খাতে নতুন দিগন্ত খুলে দিয়েছে পাঁচটি আরএমজি কারখানা। তারা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ অর্জন করেছে। এর ফলে দেশে মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০টিতে। এই অর্জন বাংলাদেশকে পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিশ্বে আরও এগিয়ে দিয়েছে।

    নতুন সংযোজনের সঙ্গে দেশে এখন ১১৮টি প্ল্যাটিনাম এবং ১৪৩টি গোল্ড রেটেড লিড সনদপ্রাপ্ত আরএমজি কারখানা রয়েছে। এছাড়া বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত লিড কারখানার মধ্যে ৫২টি কারখানা বাংলাদেশের। এটি দেশের টেকসই ও পরিবেশবান্ধব শিল্প অনুশীলনের প্রতি দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে। শিল্প সূত্রে জানা গেছে, নতুন সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে রয়েছে:

    • নারায়ণগঞ্জের এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড ইউনিট-৭
    • ঢাকার সুরমা গার্মেন্টস লিমিটেড
    • ধামরাইয়ের নাফা অ্যাপারেলস লিমিটেড ইউনিট-২
    • সাভারের উইন্টার ড্রেস লিমিটেড
    • চট্টগ্রামের মেহের গার্মেন্টস লিমিটেড

    প্রাপ্ত লিড স্কোরের মধ্যে উল্লেখযোগ্য:

    • এপিক গার্মেন্টস ইউনিট-৭: ৭.৬৭ পয়েন্ট, গোল্ড সনদ (লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪)
    • সুরমা গার্মেন্টস: ৭১ পয়েন্ট, গোল্ড সনদ (লিড ও+এম: এক্সটিস্টিং বিল্ডিং ভি৪-গাই)
    • নাফা অ্যাপারেলস ইউনিট-২: ৬৫ পয়েন্ট, গোল্ড সনদ (লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪)
    • উইন্টার ড্রেস লিমিটেড: ৮৫ পয়েন্ট, প্ল্যাটিনাম সনদ (লিড ও+এম: এক্সটিস্টিং বিল্ডিং ভি৪.১)
    • মেহের গার্মেন্টস: ৮৯ পয়েন্ট, প্ল্যাটিনাম সনদ

    শিল্প নেতারা জানিয়েছেন, এই সাফল্য বাংলাদেশের তৈরি পোশাক খাতে সবুজ প্রযুক্তি, জ্বালানি দক্ষতা ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থায় ধারাবাহিক অগ্রগতির প্রমাণ। বর্তমানে বাংলাদেশ সবুজ পোশাক কারখানার ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। দেশের তৈরি পোশাক খাত টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা নিশ্চিত করতে ক্রমবর্ধমানভাবে জ্বালানি দক্ষতা, পানি সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং কর্মক্ষেত্রের মান উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মধ্যপ্রাচ্যের সংঘাতের ছায়ায় বিপর্যস্ত শ্রমবাজার

    মার্চ 29, 2026
    অর্থনীতি

    রিজার্ভ ফের ৩৪ বিলিয়ন ডলারের নিচে

    মার্চ 29, 2026
    অর্থনীতি

    সঞ্চয় ও বিনিয়োগে পতন—কি হচ্ছে অর্থনীতিতে?

    মার্চ 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.