Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আয়কর রিটার্ন দাখিলের সময় আর বাড়ছে না
    অর্থনীতি

    আয়কর রিটার্ন দাখিলের সময় আর বাড়ছে না

    মনিরুজ্জামানমার্চ 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আয়কর রিটার্ন জমার শেষ সময় আর বাড়ানো হচ্ছে না। চলতি বছরের করদাতারা তাদের রিটার্ন আগামী মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত দাখিল করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

    এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব করদাতা ইতিমধ্যেই ই-রিটার্ন সিস্টেমে সময় বাড়ানোর আবেদন করেছেন, তাদের জন্য সীমিত সময়ে সময় বাড়ানো হয়েছে। তবে নতুন করে কোনো সাধারণ সময়সীমা বর্ধিত করা হবে না।

    জাতীয় রাজস্ব বোর্ড ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ব্যক্তি শ্রেণির অধিকাংশ করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। বর্তমানে দেশে প্রায় সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী ব্যক্তি রয়েছেন। করযোগ্য আয় থাকলে তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক।

    এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, “এখন পর্যন্ত ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। এর পাশাপাশি ৫০ লাখের বেশি করদাতা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন।”

    তিনি আরও বলেন, “গত কয়েকদিনে পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি চেয়েছেন। অধিকাংশ করদাতার আবেদন স্বল্প সময়ে অনুমোদিত হয়েছে।”
    অনলাইনে রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া

    সব করদাতাকে রিটার্ন দেওয়ার জন্য এনবিআরের ওয়েবসাইটে⁠ গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য একটি রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রয়োজন। দেশের বাইরে থাকা করদাতারা ই-মেইলের মাধ্যমে ওটিপি পেয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

    নিবন্ধন শেষে পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করে রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন জমা দেওয়ার সময় আয়কর ফরমের বিভিন্ন অংশ পূরণ করতে হয়। বছরে আয়-ব্যয়ের হিসাব, করমুক্ত আয়সীমা, বিনিয়োগজনিত কর ছাড় এবং অন্যান্য করছাড় অন্তর্ভুক্ত করতে হবে।

    অনলাইনে রিটার্ন জমা দিলে ঘরে বসেই বিভিন্ন পেমেন্ট অপশন ব্যবহার করে কর দেওয়া সম্ভব। এর মধ্যে রয়েছে ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ এবং অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস।

    সময় বাড়ানোর আবেদন করার নিয়ম
    করদাতারা ৩১ মার্চের মধ্যে এনবিআরের ওয়েবসাইটে লগইন করে ই-রিটার্ন সিস্টেমের ‘টাইম এক্সটেনশন’ মেনুর মাধ্যমে অনলাইনে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে অনুমোদন বা নামঞ্জুর করবেন।

    সম্মানিত করদাতা অনুমোদিত সময়ের মধ্যে অতিরিক্ত জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন। প্রয়োজনে কর কমিশনার ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় বাড়াতে পারেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    যুদ্ধ অর্থনীতির ওপর অতিরিক্ত বোঝা চাপিয়েছে

    মার্চ 30, 2026
    অর্থনীতি

    আট মাসে বিদেশি ঋণ শোধ প্রায় ৩ বিলিয়ন ডলার

    মার্চ 30, 2026
    অর্থনীতি

    অর্থবছরের প্রথম ৮ মাসে বৈদেশিক ঋণ ছাড় কমেছে ২৬শতাংশ

    মার্চ 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.