Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মার্চে রপ্তানি আয়ে বড় ঘাটতি
    অর্থনীতি

    মার্চে রপ্তানি আয়ে বড় ঘাটতি

    মনিরুজ্জামানএপ্রিল 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের রপ্তানি খাত আরও মন্থর হয়ে পড়েছে। চলতি বছরের মার্চে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ১৮ শতাংশের বেশি। ২০২৫-২৬ অর্থবছরের গত নয় মাসে এত বড় পতন আর দেখা যায়নি। এ নিয়ে টানা আট মাস ধরে রপ্তানি কমছে, যা দেশের ইতিহাসে নতুন একটি নেতিবাচক নজির।

    রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, মার্চে রপ্তানি আয় নেমে এসেছে ৩৪৮ কোটি ডলারে। গত বছরের একই মাসে এই আয় ছিল ৪২৫ কোটি ডলার। অর্থাৎ এক মাসেই কমেছে ৭৭ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৩৯৫ কোটি টাকা। সাধারণ সময়ে মাসিক রপ্তানি আয় ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের মধ্যে থাকে।

    এই টানা পতনের পেছনে একাধিক কারণ কাজ করছে। যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক এবং তা ঘিরে বৈশ্বিক প্রতিযোগিতা পরিস্থিতি বড় ভূমিকা রাখছে। প্রতিযোগী দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের বাজারে কম দামে পণ্য রপ্তানি করে আগ্রাসী অবস্থান নিয়েছে।

    ফলে বাংলাদেশের রপ্তানি চাপে পড়েছে। পাশাপাশি ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ১০ দিন কারখানা বন্ধ থাকায় মার্চ মাসের প্রায় এক-তৃতীয়াংশ সময় উৎপাদন ও রপ্তানি কার্যক্রম থেমে ছিল। এতে পতনের মাত্রা আরও বেড়েছে।

    চলতি অর্থবছরের প্রথম নয় মাসে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৫৩৯ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৩ হাজার ৭৭২ কোটি ডলারের বেশি। অর্থাৎ সামগ্রিকভাবে রপ্তানি কমেছে ৪ দশমিক ৮৫ শতাংশ।

    অর্থবছরের শুরুতে জুলাই মাসে রপ্তানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার আগে উদ্যোক্তারা দ্রুত পণ্য পাঠাতে দিনরাত কাজ করেন। ক্রেতারাও আগাম আমদানিতে আগ্রহী ছিল। ফলে জুলাইয়ে রপ্তানি বেড়ে যায় প্রায় ২৫ শতাংশ। তবে আগস্ট থেকে পরিস্থিতি বদলে যায়।

    আগস্টে রপ্তানি কমে প্রায় ৩ শতাংশ। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরেও পতনের ধারা অব্যাহত থাকে। ডিসেম্বর মাসে কমে ১৪ দশমিক ২৩ শতাংশ। জানুয়ারিতে কিছুটা কমলেও ফেব্রুয়ারিতে আবার ১২ শতাংশ হ্রাস পায়।

    সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে। মার্চে এই খাতের রপ্তানি কমেছে ১৯ দশমিক ৩৫ শতাংশ। আয় হয়েছে ২৭৮ কোটি ডলার, যেখানে গত বছরের মার্চে ছিল প্রায় ৩৪৫ কোটি ডলার।

    অর্থাৎ এক মাসেই কমেছে ৬৭ কোটি ডলার। চলতি অর্থবছরের নয় মাসে পোশাক খাত থেকে মোট আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ২৫ কোটি ডলার।

    খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, ঈদের ছুটির কারণে উৎপাদন ব্যাহত হওয়া মার্চের পতনের একটি বড় কারণ। তবে দীর্ঘমেয়াদি সংকটও স্পষ্ট। যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদা কমছে, আর ইউরোপীয় ইউনিয়নে চীন, ভিয়েতনাম ও ভারতের মতো দেশগুলো প্রতিযোগিতা বাড়িয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা তৈরি হওয়ায় বৈশ্বিক অনিশ্চয়তা বেড়েছে। এতে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে, যা উৎপাদন ব্যয় বাড়াতে পারে।

    অন্যান্য খাতেও একই প্রবণতা দেখা গেছে। হোম টেক্সটাইল রপ্তানি কমেছে ২১ শতাংশ, ওষুধ ২০ শতাংশ, সবজি ৪৫ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্য ৭ শতাংশ এবং পাট ও পাটপণ্য ১৩ শতাংশ কমেছে। তবে কিছু খাতে প্রবৃদ্ধি রয়েছে। হিমায়িত ও জীবন্ত মাছের রপ্তানি বেড়েছে প্রায় ৫ শতাংশ, কাঁকড়া ৩৩ শতাংশ এবং প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় বেড়েছে ১৬ শতাংশ।

    বর্তমান পরিস্থিতিতে দ্রুত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা, শুল্ক বাধা এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা মিলিয়ে রপ্তানি খাতের সামনে চ্যালেঞ্জ আরও বাড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনীতি রক্ষায় শিল্পোদ্যোক্তারা দিচ্ছেন স্পষ্ট বার্তা

    এপ্রিল 2, 2026
    বাণিজ্য

    সরবরাহ সংকটে বিপর্যয়ের পথে প্লাস্টিক শিল্প

    এপ্রিল 2, 2026
    মতামত

    ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য পূরণে বীমা খাতের সংস্কার জরুরি

    এপ্রিল 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.