Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বস্তিহীন বাজারে বেড়েই চলেছে ভোগান্তি
    অর্থনীতি

    স্বস্তিহীন বাজারে বেড়েই চলেছে ভোগান্তি

    মনিরুজ্জামানএপ্রিল 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর বাজারে স্বস্তির দেখা মিলছে না। ঈদুল ফিতরের প্রায় দুই সপ্তাহ আগে যে দামের ঊর্ধ্বগতি শুরু হয়েছিল, তা এখনো পুরোপুরি থামেনি। বরং কিছু ক্ষেত্রে নতুন করে দাম বেড়েছে, যা সাধারণ ক্রেতাদের চাপ আরও বাড়িয়েছে।

    বাজার ঘুরে দেখা গেছে, মুরগির দাম সামান্য কমলেও তা এখনো স্বস্তিদায়ক নয়। অন্যদিকে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ডিমের দামও ঊর্ধ্বমুখী। শুধু পেঁয়াজের ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলেছে, যেখানে দাম কিছুটা কমেছে। বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়েছে। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামে। তবে আগে থেকে মজুত থাকা পণ্যের ক্ষেত্রে তেমন দাম বাড়েনি।

    গতকাল মিরপুর-১১ ও মিরপুর-৬ এলাকার বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি কক ৩৪০ থেকে ৩৫০, সোনালি হাইব্রিড ৩২০, লাল লেয়ার ৩২০ থেকে ৩৩০ এবং সাদা লেয়ার ২৯০ টাকা কেজি। দেশি মুরগির দাম ৬৮০ থেকে ৭০০ টাকা। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ এবং খাসির মাংস ১,০৫০ থেকে ১,১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    সবজির বাজারেও চাপ স্পষ্ট। গোল ও লম্বা বেগুন ৭০ থেকে ৮০ টাকা কেজি। কাঁচামরিচ ১২০ থেকে ১৩০, পেঁপে ৪০, মিষ্টিকুমড়া ৫০ থেকে ৬০, আলু ২০ টাকা। করলা ৮০ থেকে ১০০, বরবটি ৮০ থেকে ৯০, ঢ্যাঁড়শ ৮০, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ এবং পটোল ৮০ থেকে ১০০ টাকা কেজি। ধুন্ধল ৭০ থেকে ৮০, টমেটো ও শসা ৫০ থেকে ৬০ এবং শজিনা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউয়ের দাম আকারভেদে ৮০ থেকে ১০০ টাকা। লেবুর হালি ৪০ থেকে ৫০ টাকা। পেঁয়াজের কেজি ৩৫ থেকে ৪০ টাকায় নেমেছে।

    চালের বাজারেও ভিন্নতা রয়েছে। মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট ৮৫ থেকে ৮৮, রশিদ ৭৫ থেকে ৮০, নন-ব্র্যান্ড মিনিকেট ৭০ এবং উন্নত মানের মিনিকেট ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডালের মধ্যে চিকন মসুর ১৫০ থেকে ১৫৫, মোটা মসুর ৯০ থেকে ১০০, বড় মুগ ১৪০, ছোট মুগ ১৭০, খেসারি ১০০, মাষকলাই ১৮০ এবং বুটের ডাল ১১৫ টাকা কেজি।

    মাছের বাজারেও দাম তুলনামূলক বেশি। রুই ৩০০ থেকে ৩৫০, কাতলা ৩২০ থেকে ৩৫০, পাঙাশ ১৮০ থেকে ২০০, তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা কেজি। চিংড়ি ৬৫০ থেকে ৭৫০, মাঝারি কই ২০০ থেকে ২৫০, দেশি শিং ৬৫০ থেকে ৭৫০, শোল ৬৫০, সুরমা ৩০০ থেকে ৩৫০ এবং পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    বাজারের সার্বিক চিত্র বলছে, ঈদের আগে যে দামের চাপ তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি কাটেনি। বরং সীমিত আয়ের মানুষের জন্য নিত্যপণ্যের ব্যয় এখনো উদ্বেগের কারণ হয়ে আছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনৈতিক স্থিতিশীলতা কি সত্যিই অর্জনযোগ্য?

    এপ্রিল 4, 2026
    অর্থনীতি

    বহুমুখী আমদানি ও পর্যাপ্ত মজুদে জ্বালানি খাতে সঙ্কটের আশঙ্কা নেই

    এপ্রিল 4, 2026
    অর্থনীতি

    জাপানি বিনিয়োগের নতুন দিগন্ত খুলছে বাংলাদেশে

    এপ্রিল 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.