Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্দিষ্ট ও স্থির করনীতি চায় যৌথ চেম্বারগুলো
    অর্থনীতি

    নির্দিষ্ট ও স্থির করনীতি চায় যৌথ চেম্বারগুলো

    মনিরুজ্জামানএপ্রিল 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশে স্থিতিশীল কর নীতি প্রবর্তনের এবং ব্যবসায় পরিবেশ উন্নয়নের আহ্বান জানিয়েছে দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গঠিত বিভিন্ন চেম্বার। ধাপে ধাপে করপোরেট করহার কমানো, ভ্যাট ব্যবস্থাকে সহজ করা এবং বাণিজ্যবাধা দূর করার প্রস্তাবও উত্থাপন করা হয়।

    গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব উত্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। অংশ নেন বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম), ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই), বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ওমেন এন্টাপ্রেনিউরস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।

    অ্যামচেম বাংলাদেশের দীর্ঘমেয়াদি কর নিশ্চয়তার গুরুত্ব তুলে ধরে বড় বিনিয়োগের ক্ষেত্রে ধাপে ধাপে করপোরেট করহার কমানো এবং স্থিতিশীল কর কাঠামো প্রবর্তনের প্রস্তাব দেয়। অ্যামচেমের মতে, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনার জন্য ধারাবাহিক ও অনুমানযোগ্য নীতি অপরিহার্য।

    চেম্বারের প্রস্তাবে কর কাঠামো সহজ করা, অতিরিক্ত বা দ্বৈত করের বোঝা কমানো, ন্যূনতম করহার যৌক্তিক করা এবং খাতভিত্তিক সমান করনীতি নিশ্চিত করার গুরুত্ব বলা হয়েছে। মিষ্টি ও কোমলপানীয় জাতীয় পণ্যের সম্পূরক শুল্ক কমানোর সুপারিশও করা হয়েছে। অ্যামচেম প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ বলেন, “এই প্রস্তাব বাস্তবায়িত হলে ভারসাম্যপূর্ণ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক কর ব্যবস্থা গড়ে উঠবে। পাশাপাশি টেকসই রাজস্ব আহরণও সম্ভব হবে।” তিনি দেশে নীতি আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি অগ্রিম কর রুলিং ব্যবস্থা চালুর পরামর্শ দেন।

    বাংলাদেশে ইউরোপিয়ান চেম্বারের চেয়ারপারসন নুরিয়া লোপেজ কর ব্যবস্থাকে পূর্বানুমানযোগ্য করার, উচ্চ শুল্ক সুরক্ষা কমানোর, ভ্যাট সহজ করার এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার প্রস্তাব দেন। বিসিসিসিআইর সভাপতি খোরশেদ আলম বিদেশিদের জন্য সম্পত্তিতে করহার কমানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, “বাংলাদেশে কর্মরত অনেক চীনা নাগরিক স্থানীয়ভাবে সম্পত্তিতে বিনিয়োগ করতে আগ্রহী নয়। তারা সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশে বিনিয়োগে বেশি আগ্রহ দেখাচ্ছেন। সিঙ্গাপুরে করহার প্রায় ৭ শতাংশ, অথচ বাংলাদেশে তা ৩৫ শতাংশের বেশি।”

    ওমেন চেম্বারের পক্ষ থেকে প্রস্তাব করা হয়, সেবা খাতের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে নারীদের জন্য ৪ শতাংশে আনা হোক। ওমেন এন্টাপ্রেনিউরস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন নারীদের ভ্যাট রিটার্ন মাসিকের পরিবর্তে বার্ষিক ভিত্তিতে করার প্রস্তাব দেন।

    সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারের পক্ষ থেকে রাজস্ব বাড়ানোর চাপ রয়েছে। তবু আসন্ন বাজেটে ব্যবসায়-বান্ধব কর কাঠামো বজায় রাখার চেষ্টা করা হবে। তিনি জানান, পণ্য আমদানিতে বিভিন্ন পর্যায়ে অগ্রিম কর আদায়ের কারণে ব্যবসায়ীদের বড় অঙ্কের মূলধন দীর্ঘ সময় আটকে থাকে। আগামী অর্থবছর থেকে কোনো ব্যক্তির আয় অনুযায়ী অতিরিক্ত কর কেটে নেওয়া হলে তা সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে রিফান্ড করা হবে। ন্যূনতম কর কমানোর পরিবর্তে আড়াই শতাংশে বাড়ানোর কথাও তিনি উল্লেখ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    রাজস্ব খাতের সংস্কার আটকে গেল—স্বচ্ছতার প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে?

    এপ্রিল 6, 2026
    অর্থনীতি

    সংসদে শীর্ষ ঋণখেলাপি ২০ প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ

    এপ্রিল 6, 2026
    অর্থনীতি

    খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা

    এপ্রিল 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.