Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেপজায় ২৪ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ
    অর্থনীতি

    বেপজায় ২৪ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ

    মনিরুজ্জামানএপ্রিল 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ আরও জোরদার হলো। বহুমুখী পণ্য উৎপাদনের লক্ষ্যে নতুন করে বড় অঙ্কের বিনিয়োগ চুক্তি করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

    আজ সোমবার (৬ এপ্রিল) ঢাকায় বেপজা কমপ্লেক্সে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেডের সঙ্গে ২৪ দশমিক শূন্য ৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। এই বিনিয়োগ বেপজা অর্থনৈতিক অঞ্চলে বাস্তবায়িত হবে।

    চুক্তিতে বেপজার পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন। অন্যদিকে পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান জিন হো বে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

    এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের শিল্পপণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে থাকবে স্টিল, অ্যালুমিনিয়াম ও আয়রন ফ্রেম, ফাইবারগ্লাস পোল, তাঁবু ও ক্যাম্পিং সামগ্রী। পাশাপাশি স্লিপিং ব্যাগ, ক্যাম্পিং চেয়ার, পিভিসি কভার, চেয়ার প্যাচ, হ্যাঙ্গার ও হ্যামারের মতো সরঞ্জামও তৈরি করা হবে।

    এছাড়া ট্রলি ব্যাগ, হ্যান্ডব্যাগ এবং গার্মেন্টস অ্যাকসেসরিজ যেমন টগল ও বিড উৎপাদনের কথাও জানানো হয়েছে।

    প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় দুই হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক পণ্যের মতো উচ্চ-প্রযুক্তি খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অংশ নেন পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেডের প্রতিনিধিরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ শতাংশে

    এপ্রিল 6, 2026
    অর্থনীতি

    ঋণের ওপর সুদহার প্রায় ১৬-১৭ শতাংশে পৌঁছেছে

    এপ্রিল 6, 2026
    অর্থনীতি

    রাজস্ব খাতের সংস্কার আটকে গেল—স্বচ্ছতার প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে?

    এপ্রিল 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.