Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক দশকে অর্থনৈতিক ইউনিটে ৫০% প্রবৃদ্ধি—কর্মসংস্থান বেড়েছে ২৫%
    অর্থনীতি

    এক দশকে অর্থনৈতিক ইউনিটে ৫০% প্রবৃদ্ধি—কর্মসংস্থান বেড়েছে ২৫%

    মনিরুজ্জামানএপ্রিল 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে গত এক দশকে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের বিস্তার ঘটেছে। সর্বশেষ অর্থনৈতিক শুমারি সেই প্রবৃদ্ধির একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরেছে। নতুন পরিসংখ্যান বলছে, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সেবা ও উৎপাদন—সব ক্ষেত্রেই বেড়েছে কার্যক্রমের পরিধি।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদনে দেখা গেছে, দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা এখন ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫। অর্থাৎ ১০ বছরে নতুন যুক্ত হয়েছে ৩৮ লাখ ৮৪ হাজার ২২৭টি ইউনিট। শতাংশ হিসেবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪৯.৬৫।

    শুধু প্রতিষ্ঠানের সংখ্যাই নয়, বেড়েছে কর্মসংস্থানও। বর্তমানে এসব ইউনিটে কাজ করছেন ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০। এক দশকে কর্মসংস্থান বেড়েছে ২৫.০৩ শতাংশ। কর্মীদের মধ্যে পুরুষের অংশ ৮৩.২৮ শতাংশ, নারীর অংশ ১৬.৭১ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ ০.০১ শতাংশ। এই তথ্য অর্থনীতিতে অন্তর্ভুক্তির একটি ইঙ্গিত দেয়।

    অর্থনৈতিক কর্মকাণ্ডের ভৌগোলিক বিস্তারেও রয়েছে বৈচিত্র্য। মোট ইউনিটের মধ্যে সর্বোচ্চ ২৭.০৮ শতাংশ ঢাকা বিভাগে। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ১৭.৫১ শতাংশ এবং রাজশাহী বিভাগে ১৪.৩৬ শতাংশ। খুলনায় ১২.৭৩ শতাংশ, রংপুরে ১১.৪১ শতাংশ, ময়মনসিংহে ৬.৬৩ শতাংশ এবং বরিশালে ৫.৬১ শতাংশ ইউনিট রয়েছে। সবচেয়ে কম ইউনিট সিলেট বিভাগে, মাত্র ৪.৬৭ শতাংশ।

    খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, দেশের অর্থনীতি এখন মূলত সেবা খাতনির্ভর। মোট ইউনিটের ৯০.০২ শতাংশই সেবা খাতের অন্তর্ভুক্ত, যার সংখ্যা ১ কোটি ৫ লাখ ৩৪ হাজার ৪৪৩। অন্যদিকে শিল্প খাতের ইউনিট মাত্র ৯.৯৮ শতাংশ। ব্যবসার ধরনে পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত খাত সবচেয়ে বড়, যার অংশ ৪১.৮২ শতাংশ।

    শিল্প কাঠামোর দিকে তাকালে স্পষ্ট হয় ক্ষুদ্র উদ্যোগের আধিপত্য। মোট ইউনিটের মধ্যে মাইক্রো শিল্প ৫৬.৬৭ শতাংশ এবং কুটির শিল্প ৩৮.৭৪ শতাংশ। ক্ষুদ্র শিল্প রয়েছে ৪.২০ শতাংশ, মাঝারি শিল্প ০.৩১ শতাংশ এবং বৃহৎ শিল্প মাত্র ০.০৮ শতাংশ। অর্থাৎ দেশের শিল্পভিত্তি এখনও মূলত ক্ষুদ্র ও কুটির পর্যায়েই সীমাবদ্ধ।

    মালিকানার ধরনেও একই প্রবণতা। অধিকাংশ প্রতিষ্ঠানই ব্যক্তিগত বা পারিবারিক মালিকানাধীন, যার হার ৮৭.৩৬ শতাংশ। প্রাইভেট লিমিটেড কোম্পানি ১.৮২ শতাংশ এবং অংশীদারিত্বভিত্তিক প্রতিষ্ঠান ১.৪৪ শতাংশ।

    শহর ও গ্রামের তুলনায় দেখা যায়, পল্লী এলাকায় অর্থনৈতিক ইউনিট বেশি। গ্রামে রয়েছে ৭৩ লাখ ৮৫ হাজার ৮২৮টি ইউনিট, শহরে ৪৩ লাখ ১৬ হাজার ৯৬৪টি। দুই ক্ষেত্রেই গত দশকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

    প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ৫৩.৫৭ শতাংশ স্থায়ী, ৪.৯১ শতাংশ অস্থায়ী এবং ৪১.৫২ শতাংশ খানা-ভিত্তিক। সব মিলিয়ে শুমারির এই চিত্র বলছে, দেশের অর্থনীতি গত এক দশকে শক্তিশালীভাবে বিস্তৃত হয়েছে। তবে এর বড় অংশ এখনও সেবা ও ক্ষুদ্র উদ্যোক্তানির্ভর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আদালতে শিরীন শারমিনের ২০ মিনিট, পা বেঁকে পড়ে গেলেন সিঁড়িতে

    এপ্রিল 7, 2026
    অর্থনীতি

    এডিপি বাস্তবায়ন মাত্র ৩০ শতাংশ

    এপ্রিল 7, 2026
    অর্থনীতি

    খেলাপি ঋণ প্রসঙ্গে এস. আলম গ্রুপ যে ব্যাখ্যা দিল

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.