Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বন্ধের পথে দেশের একমাত্র ডিএপি সার কারখানা
    অর্থনীতি

    বন্ধের পথে দেশের একমাত্র ডিএপি সার কারখানা

    মনিরুজ্জামানএপ্রিল 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের একমাত্র ডিএপি সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) গ্যাস সংকটের কারণে অ্যামোনিয়ার তীব্র ঘাটতির মুখে পড়েছে। প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক (বাণিজ্যিক) রবিউল আলম খান জানান, বর্তমানে থাকা অ্যামোনিয়া মজুদ দিয়ে সর্বোচ্চ ১৫ এপ্রিল পর্যন্ত উৎপাদন চালানো সম্ভব। এরপর নতুন কাঁচামাল না এলে উৎপাদন বন্ধ করতে হবে।

    ডিএপি সারের প্রধান কাঁচামাল হলো অ্যামোনিয়া ও ফসফরিক অ্যাসিড। অ্যামোনিয়া সরবরাহ করে চট্টগ্রামের চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। ফসফরিক অ্যাসিড আসে মরক্কো, জর্ডান, চীন, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকা থেকে। তবে গ্যাস সংকটের কারণে ৪ মার্চ থেকে সিইউএফএল ও কাফকো বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে ডিএপি সার উৎপাদনে।

    রবিউল আলম খান জানান, “মাসে দুই হাজার টনের মতো অ্যামোনিয়া প্রয়োজন। বর্তমানে থাকা মজুদ দিয়ে ১৫ এপ্রিল পর্যন্ত উৎপাদন চালানো সম্ভব। সিইউএফএল ও কাফকোর কোনো একটি কারখানা চালু না হলে আমাদেরও উৎপাদন বন্ধ করতে হবে।”

    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, গ্যাস সংকট থাকায় নরসিংদীর ঘোড়াশাল-পলাশ সার কারখানা ছাড়া বাকিগুলো চলতি মাসে বন্ধ রাখতে হবে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের চাহিদা ৬৭ লাখ ৭০ হাজার ৫০০ টন হবে। এর মধ্যে ডিএপির চাহিদা ১৩ লাখ ৫৫ হাজার ৭০০ টন। ডিএপিএফসিএলের বার্ষিক উৎপাদনক্ষমতা ১ লাখ ৪০ হাজার টন হলেও চলতি অর্থবছরে লক্ষ্য এক লাখ টন। বাকি চাহিদা আমদানি করা হয়।

    দেশে সারের এক-তৃতীয়াংশ আসে সৌদি আরব থেকে। তবে ইরানের হরমুজ প্রণালী অবরোধের কারণে ২০২৬ সালে সৌদি আরব থেকে চুক্তি অনুযায়ী ছয় লাখ টন ডিএপি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। সরকার ইতোমধ্যেই বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে।

    আগের গ্যাস সংকটে সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির কারখানা চালু রেখে পাঁচটি ইউরিয়া কারখানা বন্ধ রাখা হয়। এরপর ৩ এপ্রিল থেকে ঘোড়াশাল-পলাশ কারখানা চালু করে শাহজালাল বন্ধ করা হয়। ঘোড়াশাল-পলাশ কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা শাহজালালের তুলনায় দেড় হাজার টন বেশি।

    কৃষি অর্থনীতিবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংকট বৈশ্বিক সারের সরবরাহ শৃঙ্খল বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে। ড. জাহাঙ্গীর আলম বলেন, “দেশের সব সার কারখানা চালু রাখা জরুরি। ডিএপি উৎপাদন মূলত সিইউএফএল ও কাফকোর অ্যামোনিয়ার ওপর নির্ভরশীল। গ্যাস সরবরাহ অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে হবে।”

    তিনি আরও সতর্ক করে বলেন, “আগামী আউশ ও আমন মৌসুম, এরপর শীতকালীন সবজির মৌসুম। সময়মতো পরিকল্পনা না করলে ফসল উৎপাদনের সময় সঙ্কট হবে। এতে খাদ্য মূল্যস্ফীতি বাড়বে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ইউরোপের অর্থনীতিতে একদিনের ছুটি কতটা ক্ষতি করে?

    এপ্রিল 8, 2026
    অর্থনীতি

    মার্চে বিদেশি বিনিয়োগে পতনের ছাপ

    এপ্রিল 8, 2026
    অর্থনীতি

    রফতানি সংকট মোকাবিলায় নতুন সরকারের করণীয়

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.