Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ন্যাশনাল টিউবসের ৯ মাসে সাড়ে ৫ কোটি টাকার লোকসান
    অর্থনীতি

    ন্যাশনাল টিউবসের ৯ মাসে সাড়ে ৫ কোটি টাকার লোকসান

    মনিরুজ্জামানএপ্রিল 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রমালিকানাধীন ন্যাশনাল টিউবস লিমিটেড দীর্ঘদিন ধরেই দুর্বল আর্থিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। চলতি অর্থবছরসহ গত পাঁচ অর্থবছরের মধ্যে তিন বছরই প্রতিষ্ঠানটি লোকসান করেছে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটি সাড়ে ৫ কোটি টাকার বেশি নিট লোকসান করেছে।

    আজ রোববার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ–এর মাধ্যমে প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপে এ তথ্য জানা যায়। এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন অনুমোদন করা হয়।

    প্রতিবেদনের সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে ন্যাশনাল টিউবস লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬০ পয়সা। এতে ওই সময়ে কোম্পানির মোট নিট লোকসান দাঁড়িয়েছে ৫ কোটি ৫৭ লাখ টাকার বেশি। এর বিপরীতে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৭৭ পয়সা, অর্থাৎ তখন কোম্পানির নিট মুনাফা হয়েছিল ২ কোটি ৬৮ লাখ টাকা।

    চলতি অর্থবছরের তিনটি প্রান্তিকেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে লোকসান করেছে। প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৭৭ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ৪৬ পয়সা এবং তৃতীয় প্রান্তিকে ৩৮ পয়সা লোকসান হয়েছে।

    আর্থিক তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটি ৮ কোটি ২৮ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে ১ কোটি ৮৩ লাখ টাকা নিট লোকসান করে। তবে পরবর্তী দুই অর্থবছরে প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়িয়ে যথাক্রমে ৬ কোটি ৯৬ লাখ ও ৫ কোটি ৯৯ লাখ টাকা নিট মুনাফা অর্জন করে। কিন্তু সেই ধারাবাহিকতা স্থায়ী হয়নি। এক বছর পর আবারও বড় লোকসানের পথে ফিরে গেছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। মাত্র ৯ মাসেই সাড়ে ৫ কোটি টাকার বেশি লোকসান হওয়ায় কোম্পানিটির ভবিষ্যৎ আর্থিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জ্বালানি সংকটে বিপাকে মোটরসাইকেল বাজার

    এপ্রিল 12, 2026
    অর্থনীতি

    শীর্ষ ১০ রপ্তানি বাজারের ৯টিতে কমেছে পোশাক রপ্তানি

    এপ্রিল 12, 2026
    অর্থনীতি

    আগামী অর্থবছরে করছাড়ে বড় পরিবর্তনের ইঙ্গিত

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.