Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এসএমই খাতে ২ হাজার কোটি টাকার তহবিল
    অর্থনীতি

    এসএমই খাতে ২ হাজার কোটি টাকার তহবিল

    মনিরুজ্জামানUpdated:এপ্রিল 13, 2026এপ্রিল 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বিকাশে বড় অঙ্কের তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এই খাতের জন্য বরাদ্দ ৩০০ কোটি টাকা বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

    গতকাল রোববার (১২ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত এসএমই বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

    মন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশনের প্রস্তাবের ভিত্তিতে বিদ্যমান ৩০০ কোটি টাকার তহবিল বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় নেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাতের বিকাশ অত্যন্ত জরুরি এবং এই খাতকে এগিয়ে নিতে সরকার সহায়ক ভূমিকা পালন করবে। উদ্যোক্তাদের বাস্তবসম্মত প্রস্তাব এলে তা বিবেচনায় নেওয়ার আশ্বাসও দেন তিনি।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও শিল্পসচিব মো. ওবায়দুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

    মন্ত্রী তার বক্তব্যে দেশের অর্থনীতিতে এমএসএমই খাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, দেশে মোট প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান প্রায় ১৫ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক অর্থনীতির আকারও একই হারে সীমাবদ্ধ। বাকি ৮৫ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতের অন্তর্ভুক্ত, যার বড় অংশই এমএসএমই।

    এর আগে এসএমই খাতের অর্থায়ন সহজ করতে ৩০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী। এই অর্থ প্রায় ১৫টি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

    তিনি উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, পণ্যে বৈচিত্র্য আনা, নতুন কর্মসংস্থান তৈরি এবং বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য। সরকার এ ক্ষেত্রে সহায়ক হিসেবে পাশে থাকবে।

    মেলা প্রসঙ্গে আয়োজকরা জানান, এখানে ১৫০টির বেশি স্টলে বিভিন্ন খাতের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে হস্ত ও কারুশিল্প, পাটজাত পণ্য, তৈরি পোশাক, কৃষিপণ্য প্রক্রিয়াজাত দ্রব্য, ঐতিহ্যবাহী পণ্য, খাবার, কৃত্রিম গহনা, চামড়াজাত পণ্য এবং লাইফস্টাইল সামগ্রী।

    মেলাটি কেবল কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয়; এতে সাংস্কৃতিক আয়োজনও রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা খোলা থাকবে। পহেলা বৈশাখে বিশেষ আয়োজন শুরু হবে সকাল ৮টা থেকে। বিভিন্ন দিনে নৃত্য, গান ও লোকজ পরিবেশনার আয়োজন রাখা হয়েছে।

    দর্শনার্থীদের জন্য মেলায় নাগরদোলা, ফেস পেইন্টিং, কিডস জোন, বেলুন শুটিং, রণপা, লোকজ নৃত্যসহ নানা বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ‘টেস্ট অব বাংলাদেশ’ কর্নারে দেশের বিভিন্ন অঞ্চলের খাবারের স্বাদ পাওয়া যাবে।

    মেলায় প্রবেশের জন্য সাধারণ টিকিটের মূল্য ৩০ টাকা এবং সাত দিনের এক্সপ্রেস টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে পার্কিং সুবিধা অন্তর্ভুক্ত।

    এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশের অর্থনীতিতে এই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর ২০২৪ সালের সমীক্ষা বলছে, দেশের মোট শিল্পপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। শিল্প খাতের প্রায় ৮৫ শতাংশ কর্মসংস্থানও এ খাতেই সৃষ্টি হয়েছে, যেখানে তিন কোটির বেশি মানুষ কাজ করছেন।

    এসএমই ফাউন্ডেশন জানায়, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে তাদের বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় ২১ লাখ উদ্যোক্তা সহায়তা পেয়েছেন, যার ৬০ শতাংশ নারী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কোম্পানির রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বৃদ্ধি

    এপ্রিল 13, 2026
    অর্থনীতি

    নীতি বাস্তবায়নের ফাঁকফোকরে এলডিসি উত্তরণে শঙ্কার ছায়া

    এপ্রিল 13, 2026
    অর্থনীতি

    ৫০ মাস ধরে মজুরি বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে মুদ্রাস্ফীতির হার

    এপ্রিল 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.