Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব
    অর্থনীতি

    করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব

    নিউজ ডেস্কএপ্রিল 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মূল্যস্ফীতির চাপ ও সীমিত আয়ের করদাতাদের স্বস্তি দিতে বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বর্তমান ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে এই সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে।

    আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক্‌-বাজেট আলোচনায় এ প্রস্তাব তুলে ধরেন ডিসিসিআই নেতারা। আলোচনায় ঢাকা ও সিলেট জেলার বিভিন্ন চেম্বারের প্রতিনিধিরাও নিজেদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। এ সময় প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

    ডিসিসিআইয়ের পক্ষ থেকে প্রস্তাব উপস্থাপন করেন এ বি এম লুৎফুল হাদি। তিনি নন-লিস্টেড কোম্পানির করহার ২৫ শতাংশ নির্ধারণের দাবি জানান। পাশাপাশি বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে বর্তমানে আরোপিত সাড়ে ৭ শতাংশ আগাম কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়।

    অন্যদিকে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) পক্ষ থেকে প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। তিনি বলেন, দেশের শিল্প খাতের প্রবৃদ্ধি কমছে। ফলে শুধু পোশাক খাতের ওপর নির্ভর করে কর্মসংস্থান বাড়ানো সম্ভব নয়, অন্যান্য খাতেও গুরুত্ব দিতে হবে।

    ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর কর ও শুল্ক চাপের বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, বড় কোম্পানিগুলো যেখানে প্লাস্টিকের কাঁচামাল আমদানিতে মাত্র ১ শতাংশ শুল্ক দেয়, সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে অগ্রিম কর, আগাম আয়কর ও মূসক মিলিয়ে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত করভার বহন করতে হয়। এ বৈষম্য পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন।

    এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আলাদা কর কাঠামো চালুর প্রস্তাব দেন বিসিআই সভাপতি। উদাহরণ হিসেবে তিনি বলেন, ১ কোটি টাকার ব্যবসার জন্য বছরে ৫ হাজার থেকে ১০ হাজার টাকার মতো একটি সহজ ও নির্ধারিত কর কাঠামো চালু করা যেতে পারে।

    সভায় সিলেট ও নারায়ণগঞ্জ চেম্বারের প্রতিনিধিরাও বিভিন্ন খাতভিত্তিক প্রস্তাব তুলে ধরেন। সব প্রস্তাব পর্যালোচনা করে যথাযথভাবে বিবেচনা করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ঋণের সুদ কমিয়ে ১২ শতাংশে আনার দাবি

    মে 12, 2026
    অর্থনীতি

    বিদ্যুতের দাম বাড়াতে নতুন ছক সাজাচ্ছে পিডিবি

    মে 12, 2026
    অর্থনীতি

    পেনশন খাতে ১০০ মিলিয়ন ডলার দিবে এডিবি

    মে 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.