Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেসরকারি খাতে স্বল্পমেয়াদি ঋণ ফের বৃদ্ধি পাচ্ছে
    অর্থনীতি

    বেসরকারি খাতে স্বল্পমেয়াদি ঋণ ফের বৃদ্ধি পাচ্ছে

    নিউজ ডেস্কমে 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ আবারও বাড়তে শুরু করেছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষে এ ধরনের ঋণ দাঁড়িয়েছে ১ হাজার ৬০ কোটি ডলারে। এর আগে ধারাবাহিকভাবে কমে গত বছরের আগস্টে তা নেমে গিয়েছিল ৯৫৭ কোটি ডলারে, যা ছিল ৫৬ মাসের মধ্যে সর্বনিম্ন।

    খাতসংশ্লিষ্টরা বলছেন, বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে বাকিতে আমদানি, ব্যাক টু ব্যাক এলসি এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যবস্থার মাধ্যমে এ ঋণ নেওয়া হয়। ডলারের সংকট ও ব্যাংকগুলোর ক্রেডিট লাইন সীমিত হয়ে পড়ায় এক সময় এ ধরনের ঋণ প্রবাহ কমে গিয়েছিল। তবে ডলার বাজারে স্থিতিশীলতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা উন্নতির কারণে আবারও ঋণ প্রবাহ বাড়ছে বলে তারা মনে করছেন।

    পরিসংখ্যান বলছে, করোনাভাইরাসের সময় অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের স্থবিরতা দেখা দেয়। ২০২০ ও ২০২১ সালের মাঝামাঝি সময়ে সেই প্রভাবের মধ্যেই স্বল্পমেয়াদি বিদেশি ঋণ উল্লেখযোগ্যভাবে বাড়ে। ২০২১ সালের শেষে এ ঋণ দাঁড়ায় ১ হাজার ৫৪৬ কোটি ডলারে, যা এক বছরের ব্যবধানে প্রায় ৬৫ শতাংশ বৃদ্ধি।

    এর পরের বছর, অর্থাৎ ২০২২ সালে, এই প্রবণতা আরও বাড়ে এবং বছরের শেষ দিকে ঋণের পরিমাণ পৌঁছায় ১ হাজার ৬৪২ কোটি ডলারে, যা ছিল ওই সময়ের সর্বোচ্চ।

    তবে ডলার সংকট শুরু হওয়ার পর পরিস্থিতি উল্টো দিকে মোড় নেয়। ঋণ প্রবাহ ধীরে ধীরে কমতে কমতে গত বছরের আগস্টে নেমে আসে ৯৫৭ কোটি ডলারে। এরপর থেকে আবার ধাপে ধাপে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরের শেষে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ ছিল ১ হাজার ১৯ কোটি ডলার। সেখান থেকে জানুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪৭ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে আরও বেড়ে ১ হাজার ৬০ কোটি ডলারে পৌঁছায়।

    বিশেষজ্ঞরা মনে করছেন, আমদানি চাহিদা বৃদ্ধি এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরার কারণে এ ঋণ আবারও বাড়তে পারে, তবে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার ওপর চাপও বাড়াবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    উন্নয়নের আড়ালে লুকানো অর্থনৈতিক দুর্বলতা

    মে 16, 2026
    অর্থনীতি

    রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে ফেসলেস কর ব্যবস্থা চালু করছে এনবিআর

    মে 16, 2026
    অর্থনীতি

    গর্ভধারণ থেকে বার্ধক্য—জীবনচক্রভিত্তিক সামাজিক নিরাপত্তার রূপরেখা আসছে নতুন বাজেটে

    মে 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.