Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ারবাজারে ধস, বিনিয়োগকারীরা দিশেহারা
    অর্থনীতি

    শেয়ারবাজারে ধস, বিনিয়োগকারীরা দিশেহারা

    নাহিদঅক্টোবর 27, 2024Updated:অক্টোবর 27, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের রাজনৈতিক পরিবর্তনের পর শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার হয়েছিল। তবে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই আশা ক্রমেই ম্লান হতে শুরু করেছে। লাগাতার দরপতনে হতাশ হয়ে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।

    আজ, সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স একদিনে ১৪৯ পয়েন্ট হ্রাস পেয়ে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে নেমে এসেছে। এটি প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

    ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার (২৭ অক্টোবর)

    ডিএসইর প্রধান সূচক ১৪৮ দশমিক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যা গত ৪৬ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ২ ডিসেম্বর সূচকটি ৪ হাজার ৯৩৪ পয়েন্টে নেমে গিয়েছিল।

    এছাড়া, ডিএসইর অন্যান্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ ৩৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১১০৭ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৮ দশমিক ১৮ পয়েন্ট কমে ১৮৩০ পয়েন্টে অবস্থান করছে।

    আজকের লেনদেনে ডিএসইতে ৩০৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ৩০৬ কোটি ০১ লাখ টাকার ছিল। তবে এই নিম্নমুখী ট্রেন্ডে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা বাড়ছে। আজ ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যেখানে ২৯টি কোম্পানির দর বেড়েছে, ৩৪১ কোম্পানির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।

    বাজার বিশ্লেষকরা মনে করছেন, বিএসইসির নতুন নেতৃত্বের অধীনে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ না হওয়া এবং চলমান দরপতনের কারণে বাজারের সার্বিক পরিস্থিতি আশঙ্কাজনক। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে, যাতে বিনিয়োগকারীরা তাদের পুঁজির সুরক্ষা নিশ্চিত করতে পারেন।

    সকলের চোখ এখন সরকারের এবং নিয়ন্ত্রক সংস্থার দিকে, যাতে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শেয়ারবাজারের এই অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে পারে। বিনিয়োগকারীরা চাইছেন, তাদের স্বপ্ন আবারো আলোর মুখ দেখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইরান যুদ্ধের নতুন অধ্যায়: খামেনি হত্যার পর বদলে গেছে সমীকরণ

    মার্চ 9, 2026
    অর্থনীতি

    সবাই ব্যাংক ঋণ পাবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মার্চ 9, 2026
    ব্যাংক

    চার বছরে ১ লাখ ৫২ হাজার কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.