Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুদ আয় বেড়েছে ১৫% আইপিডিসি ফাইন্যান্সের
    অর্থনীতি

    সুদ আয় বেড়েছে ১৫% আইপিডিসি ফাইন্যান্সের

    হাসিব উজ জামানUpdated:মে 22, 2025অক্টোবর 29, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের (জানুয়ারি-সেপ্টেম্বর) তৃতীয় প্রান্তিকে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সুদের আয় ১৫ শতাংশ বেড়েছে। কিন্তু একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে। গতকাল আইপিডিসি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সুদ আয় ছিল ৬২৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫৪৫ কোটি টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানির নিট মুনাফা দাঁড়িয়েছে ১৫ কোটি টাকা, আগের অর্থবছরের একই সময়ে এটি ছিল ১৮ কোটি টাকা।

    কোম্পানিটি জানিয়েছে, আলোচিত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বিনিয়োগ আয় ২৫ কোটি টাকা বেড়েছে। তবে আমানত ব্যয় বৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের নীতিগত হার বৃদ্ধি, মুদ্রা বাজারে তারল্য চাপ এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক পরিবেশের পরিবর্তনের কারণে সুদের ব্যয় ২৮ শতাংশ বেড়েছে।

    আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড ২০২৩ সালের সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

    ২০২৪-এর তৃতীয় ত্রৈমাসিকে আইপিডিসি -এর শেয়ার প্রতি আয় ইপিএস দাঁড়িয়েছে ৩৯ পয়সা, আগের আর্থিক বছরের একই প্রান্তিকে ৪৬ পয়সা থেকে। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ২৪ পয়সা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আইএমএফ কীভাবে একটি দেশের রিজার্ভ নির্ধারণ করে

    মে 8, 2026
    অর্থনীতি

    অর্থনীতির তিন খাতে প্রবৃদ্ধি, নির্মাণে অবনতি

    মে 8, 2026
    অর্থনীতি

    এডিপিতে ‘থোক’ টাকার মহাউৎসব!

    মে 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.