Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৫ সাল হতে সাপ্তাহিক ছুটিসহ ব্যাংক বন্ধ ২৭ দিন
    অর্থনীতি

    ২০২৫ সাল হতে সাপ্তাহিক ছুটিসহ ব্যাংক বন্ধ ২৭ দিন

    এফ. আর. ইমরানNovember 18, 2024Updated:November 18, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবেবরাতে। এ উপলক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি শনিবার একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি শুক্রবার একদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ বুধবার, জুমাতুল বিদা ও শবেকদর উপলক্ষ্যে ২৮ মার্চ শুক্রবার ছুটি থাকবে, এমনটাই দেখা যায় বাংলাদেশ ব্যাংকের তালিকায়।

    আগামী ২০২৫ সাল হতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ বিভিন্ন সরকারি ছুটি ও দুদিন ব্যাংক ছুটিসহ দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো মোট ২৭ দিন বন্ধ থাকবে।

    ব্যাংক ছুটি উপলক্ষ্যে গ্রাহকদের সঙ্গে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে সরকারি ছুটি ছাড়াই ১ জুলাই ও ৩১ ডিসেম্বরে।

    সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর জন্য আগামী বছরের ছুটির এই তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছর ব্যাংকে ছুটি ছিল ২৪ দিন। আগামী বছর থেকে ঈদের ছুটি বাড়ানোর কারণে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর ছুটির দিনও বাড়বে। এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

    আগামী ২০২৫ সাল হতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল সোমবার, মে দিবস উপলক্ষে ১ মে বৃহস্পতিবার ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১১ মে রোববার ব্যাংক বন্ধ থাকবে। আগামী বছরের বছরের ৫ থেকে ১০ জুন এ ছয় দিন ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

    এসব ছুটি ছাড়াও ১ জুলাই মঙ্গলবার ব্যাংক হলিডে উপলক্ষে এক দিন, আশুরা উপলক্ষে ৬ জুলাই রোববার, জন্মাষ্টমী উপলক্ষে ১৬ আগস্ট শনিবার, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ সেপ্টেম্বর শুক্রবার, দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর (বুধ ও বৃহস্পতিবার) দুই দিন, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ও ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর বুধবার ব্যাংক বন্ধ থাকবে।

    গত বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে ১৭ মার্চ ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট ছুটি ছিল। কিন্তু এ ধরনের সকল ছুটি সরকারের নির্বাহী আদেশে নতুন সরকার বাতিল করেছে। আলোচ্য ছুটির মধ্যে শবে বরাত, শবে কদর, ঈদুল ফিতর, বুদ্ধপূর্ণিমা, ঈদুল আজহা, আশুরা ও ঈদে মিলাদুন্নবী (সা.) এর ছুটি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। ফলে এসব ছুটির দিন ক্ষণ পরিবর্তন হতে পারে। আগে ঈদের ছুটি থাকতো তিন দিন। নতুন অন্তবর্তী সরকার ঈদের ছুটি বাড়িয়ে ঈদুল ফিতরের ছুটি পাঁচ দিন ও ঈদুল আজহার ছুটি ছয় দিন করেছে। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে আগে এক দিন ছুটি থাকতো। আগামী বছর থেকে তা বাড়িয়ে দুই দিন করা হয়েছে।

    আগামী ২০২৫ সাল হতে সরকারি যে ছুটি ঘোষণা হয়েছে, তাতে কিছু ছুটি পড়েছে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার। ফলে এসব ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিও যোগ হবে। তাতে লম্বা ছুটির সুযোগ পাবেন ব্যাংকের কর্মীরাও। সরকারি যেসব ছুটি রবি ও বৃহস্পতিবার পড়েছে, তার সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিন ছুটি ভোগ করতে পারবেন তারা।

    এদিকে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ছুটির তালিকা বৃদ্ধির কারনে হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ও রপ্তানির গতি স্বাভাবিক রাখার লক্ষ্যে লম্বা ছুটির মধ্যে কিছু দিন সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা রাখা হতে পারে। যেটি আগেও হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    শুল্ক কমায় মোবাইলের দাম কমতে পারে ২০ শতাংশ

    January 14, 2026
    বাংলাদেশ

    অর্থশক্তি দখল করছে রাজনৈতিক ক্ষমতা

    January 14, 2026
    আন্তর্জাতিক

    ইরানে বারবার বিক্ষোভ সত্ত্বেও শাসকগোষ্ঠী কীভাবে টিকে থাকে?

    January 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.