Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, অক্টো. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কর্মসংস্থান বাড়াতে ২৯৭ কোটি টাকা ব্যয়ে ৪৮ জেলায় প্রশিক্ষণ ফার্ম নিয়োগ
    অর্থনীতি

    কর্মসংস্থান বাড়াতে ২৯৭ কোটি টাকা ব্যয়ে ৪৮ জেলায় প্রশিক্ষণ ফার্ম নিয়োগ

    এফ. আর. ইমরাননভেম্বর 21, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান যোগানোর উদ্দেশ্যে ৪৮ জেলায় ২৯৭ কোটি ১৬ লাখ টাকায় কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ ফার্ম হিসেবে “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড” কে নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের ২৮ হাজার ৮০০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে।

    তথ্য মতে, আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

    সূত্রে মতে জানা গেছে, শিক্ষিত বেকার যুবক ও যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

    যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রকল্পের আওতায় ২৮ হাজার ৮০০ জন যুবক ও যুব নারীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হবে। এ লক্ষ্যে “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-কে প্রশিক্ষণ ফার্ম নিয়োগ দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সরকারি ক্রয় সংক্রান্তা উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাব নিয়ে আসা হয়। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৯৭ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কমিটি প্রস্তাবটি অনুমোদন দিয়েছেন।

    তথ্য মতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদফতর ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যেকটি জেলায় ৬০০ জন করে শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। এক বছরে ৫০ জনের চারটি ব্যাচ পাবে এই প্রশিক্ষণ। তাদের দিনে ২০০ টাকা নগদ ভাতা এবং ৩০০ টাকার খাবার দেয়া হবে। প্রশিক্ষণ নিতে আগ্রহীদের কম্পিউটার সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস ১৮ থেকে ৩৫ বছর বয়সী কর্ম প্রত্যাশী নারী ও পুরুষ এই প্রকল্পের প্রশিক্ষণের সুযোগ পাবেন।

    ভর্তি যেভাবে:
    প্রতি ব্যাচে ভর্তির জন্য অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগ্রহী প্রশিক্ষণার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বাছাই পরীক্ষার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে নির্বাচন করা হবে। প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থী বাছাইয়ের জন্য কেন্দ্রীয়ভাবে একটি প্রশ্ন ব্যাংক থাকবে। প্রতিটি ব্যাচের জন্য প্রশ্ন নবায়ন করা হবে। এই নবায়নের জন্য যুব উন্নয়ন অধিদফতরের পরিচালককে সভাপতি ও প্রকল্প পরিচালককে সদস্যসচিব করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে। জেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালককে সভাপতি এবং সহকারী পরিচালককে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি প্রশিক্ষণার্থী নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন।

    প্রশিক্ষণে কী কী থাকবে:
    এই প্রশিক্ষণে ফ্রিল্যান্সিংয়ের উপযুক্ত একটি বেসিক ইংরেজি শেখানোর কোর্স থাকবে। এছাড়াও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং প্রশিক্ষণার্থীদের সফট স্কিল ট্রেইনিং দেয়া হবে।

    প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য:
    এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষিত বেকারদের ফ্রিল্যান্সিং দক্ষতা প্রদান করে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে তারা ঘরে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করতে পারবেন, যা দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের পথ খুলে দেবে। প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে।

    প্রশিক্ষণ প্রক্রিয়া:
    এই প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতিটি জেলায় দুটি ল্যাব স্থাপন করা হবে, যেখানে ২৫টি কম্পিউটার এবং উচ্চগতির ইন্টারনেট সুবিধা থাকবে। একেকটি ল্যাবে ২৫ জন করে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। প্রতিটি ব্যাচে ৫০ জন ভর্তি হতে পারবেন। প্রশিক্ষণের সময়কাল হবে তিন মাস।

    প্রশিক্ষক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া:

    ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ২০টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। তবে কারিগরি ও আর্থিক মূল্যায়নে “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড” প্রতিষ্ঠানটি প্রথম হয়। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের মধ্যে ছিল বাংলাদেশ আইটি ইনস্টিটিউট, এসইও এক্সপেইট বাংলাদেশ লিমিটেড এবং নিউ হরাইজনস সিএলসি অব বাংলাদেশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    গ্রিন ব্যাংকিং ও জলবায়ু অর্থায়ন: টেকসই অর্থনীতির নতুন চ্যালেঞ্জ

    অক্টোবর 23, 2026
    অর্থনীতি

    খেলাপি ঋণে ব্যাংকের মূলধন ঋণাত্মক ২.৬৪%,আমাদের টাকা কতটা নিরাপদ?

    অক্টোবর 23, 2026
    অর্থনীতি

    তিন মাসেও কমেনি ব্রয়লার ও ডিমের দাম,বাজারে নেই স্বস্তি

    অক্টোবর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.