Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, অক্টো. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশি ৭৪২ জন শিক্ষার্থীদের সম্মাননা দিল পিয়ারসন ও ব্রিটিশ কাউন্সিল
    অর্থনীতি

    বাংলাদেশি ৭৪২ জন শিক্ষার্থীদের সম্মাননা দিল পিয়ারসন ও ব্রিটিশ কাউন্সিল

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 23, 2024নভেম্বর 23, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে পিয়ারসন ও ব্রিটিশ কাউন্সিল।

    শুক্রবার (২২ নভেম্বর) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ সম্মাননা জানানো হয়। ‘১১তম হাই অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২৪’ শীর্ষক এ অনুষ্ঠানে ২০২৩ এবং ২০২৪ সালে ভালো ফলাফল করা মোট ৭৪২ জন শিক্ষার্থীকে তাদের অর্জনের স্বীকৃতি দেওয়া হয়। এতে ৪০ জনকে বিভিন্ন বিষয়ে বিশ্বসেরা ও এশিয়ার সেরা সনদ এবং ৩৯ জনকে বাংলাদেশে সর্বোচ্চ নম্বর অর্জনকারী হিসেবে সম্মানিত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৪৬১ জন ইন্টারন্যাশনাল জিসিএসই শিক্ষার্থী এবং ২০২ জন ইন্টারন্যাশনাল এ লেভেল শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিলেন।

    এ বছর ৭৪২ জন শিক্ষার্থীর মধ্যে ৪০ জন বিশ্বের এবং এশিয়ার সেরা হিসেবে স্বীকৃতি পান। এছাড়া ৩৯ জন শিক্ষার্থী বাংলাদেশে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৪৬১ জন ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ২০২ জন ইন্টারন্যাশনাল এ লেভেলের শিক্ষার্থী রয়েছেন।

    পিয়ারসন ইউকের গ্লোবাল মার্কেটিং ডিরেক্টর লিসা ইভান্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এ পুরস্কারগুলো শিক্ষার্থীদের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। আমরা তাদের এ সাফল্যে গর্বিত।’

    অনুষ্ঠানে পিয়ারসন বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন লিটন এবং জান্নাতুল ফেরদৌস সিগমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, পিয়ারসন এডেক্সেলের যোগ্যতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, হার্ভার্ড এবং টরন্টোসহ বিশ্বের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।

    ব্রিটিশ কাউন্সিল এবং পিয়ারসন আশা করে, এ ধরনের আয়োজন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।

    প্রসঙ্গত, পিয়ারসন যুক্তরাজ্যের বৃহত্তম অ্যাওয়ার্ডিং বডি যা আন্তর্জাতিক প্রাইমারি, লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ইন্টারন্যাশনাল এ লেভেলসহ ১০০টিরও বেশি দেশে একাডেমিক যোগ্যতা প্রদান করে।- বিজ্ঞপ্তি

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুতা উৎপাদনে বিশ্বে সপ্তম বাংলাদেশ, শীর্ষে চীন

    অক্টোবর 17, 2026
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে আমদানির আড়ালে ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকি

    অক্টোবর 17, 2026
    অর্থনীতি

    বিএসইসি কতটা কার্যকর: কাগজে আইন, বাজারের বাস্তবতা

    অক্টোবর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.