গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।
গতকাল শনিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর সেটি প্রকাশ করা হয়। সূত্র : ডিএসই
সূত্র মতে জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৩৪ পয়সা আয় হয়েছিল।
গ্লোবাল ইনস্যুরেন্স ২০২২ সালে ১২ দশমিক ২৫ শতাংশ, ২০২১ সালে ১২ শতাংশ ও ২০১৯ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া বিভিন্ন বছরে তারা বোনাস লভ্যাংশও দিয়েছে। গ্লোবাল ইনস্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) শেয়ার প্রতি কোম্পানিটির ৯৫ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে আয় ছিল ৯৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৩ টাকা ৫২ পয়সা।
গত এক বছরে গ্লোবাল ইনস্যুরেন্স কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২৫ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ১৭ টাকা ৪০ পয়সা।

