Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে টাকা না ছাপিয়ে অর্থ সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের
    অর্থনীতি

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে টাকা না ছাপিয়ে অর্থ সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

    এফ. আর. ইমরাননভেম্বর 26, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে টাকা না ছাপিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় চার ব্যাংকে অর্থ সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। তারল্য সংকটে ভুগতে থাকা বেসরকারিখাতের চার ব্যাংক ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক।

    গত মঙ্গলবার সকালে এই চার ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে মিটিং করে— ব্যাংকগুলো কতো টাকা যোগান পেলে সংকট থেকে বের হতে পারবে, সেই তথ্য নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পরে প্রতিটি ব্যাংকের চেয়ারম্যান-এমডিদের সঙ্গে পৃথকভাবে সভা করেছেন গভর্নর। তখন কোন ব্যাংককে কি পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে ধারণা দিয়েছেন গভর্নর।

    ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ব্যাংকগুলোর তারল্য সহায়তা নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন।

    বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, সভায় গভর্নর ব্যাংকগুলোকে সাফ জানিয়ে দিয়েছেন যে, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে টাকা ছাপিয়ে তাদের সহায়তা করা হবে না। তবে বাংলাদেশ ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং বিল ও বন্ড বাজারে বিক্রির নিজস্ব আয় থেকে ব্যাংকগুলোকে এই সহায়তা দেবে।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৭ হাজার ৯০০ কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবিএল)।

    বাংলাদেশ ব্যাংকের কাছে ন্যাশনাল ব্যাংক সাড়ে ৭ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক দেশের বেসরকারিখাতের পুরনো এই ব্যাংকটিকে ৫ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা দিতে পারে বলে জানা গেছে।

    অন্য ব্যাংক থেকে ন্যাশনাল ব্যাংক এখন পর্যন্ত ৮০০ কোটি টাকা ধার পেয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। কিন্তু, আমানতকারীদের টাকা তোলার চাপের কাছে এই তহবিল তেমন স্বস্তি দিতে পারেনি ব্যাংকটিকে।

    বাংলাদেশ ব্যাংকের সহায়তা পেলে ন্যাশনাল ব্যাংক তিন মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে উল্লেখ করে- ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু টিবিএসকে বলেন, “দীর্ঘদিন একটা পরিবারের করায়ত্ত থাকায় ব্যাংকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুবিধভাবে অন্যায়-দুর্নীতি হয়েছে। গত ১৫ বছরে ব্যাংকের আসল মালিক-গ্রাহকদের স্বার্থ বাদ দিয়ে মুষ্টিমেয় শেয়ারহোল্ডাররা মালিক দাবি করে এসব করেছে। গ্রাহকদের আস্থা বাড়ানোই আমার প্রথম কাজ।”

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এই চারটি ব্যাংক অর্থ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় ২৫ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চেয়েছে। এরমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৫ থেকে ১৮ হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হতে পারে বলে মনে করছেন তাঁরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জলবায়ু সম্মেলনে অংশ নিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    নভেম্বর 6, 2026
    অর্থনীতি

    জানুয়ারিতে চালুর পথে এসপিএম প্রকল্প, তেল খালাসে বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয়ের আশা

    নভেম্বর 6, 2026
    অর্থনীতি

    সারের আমদানিনির্ভরতা কমাতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

    নভেম্বর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.