Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাময়িক উন্নতি হয়েছে দেশের অর্থনীতিতে: এমসিসিআই
    অর্থনীতি

    সাময়িক উন্নতি হয়েছে দেশের অর্থনীতিতে: এমসিসিআই

    ইভান মাহমুদনভেম্বর 29, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এর অর্থনীতির ত্রৈমাসিক পর্যালোচনা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রকাশ করে। এমসিসিআই জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই ও সেপ্টেম্বরে সাময়িক উন্নতি হয়েছে দেশের অর্থনীতিতে।

    সংগঠনটি বলছে, অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফেরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এখন সবচেয়ে জরুরি অগ্রাধিকার দেওয়া দরকার। অস্থিতিশীলতা কাটিয়ে বিশেষ করে আমদানি, রপ্তানি বৃদ্ধি এবং রিজার্ভের পতন ঠেকানোর মাধ্যমে পরিবর্তিত সময়ে প্রবৃদ্ধির ধারা বজায় রাখছে।

    তবে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে ঘাটতি, সরকারি ব্যয় হ্রাস, কর্মসংস্থান ও বিনিয়োগের গতি কমে যাওয়ার মত চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছে শীর্ষ ব্যবসায়ী সংগঠনটি।

    এমসিসিআই এর পর্যালোচনা মতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারের ঋণ নেওয়ার প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। আগের বছরের একই সময়ে যা ছিল ২৬ দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ এক্ষেত্রে প্রবৃদ্ধির গতি অনেকটাই কমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছিল ১৪ দশমিক ২ শতাংশ। অর্থাৎ সরকার লক্ষ্যমাত্রার চেয়ে কম ঋণ নিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ব্রড মানির প্রবৃদ্ধিও কমে এসেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্রড মানির প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৮ শতাংশ; যা আগের বছরের একই সময়ে ছিল ৮ দশমিক ৯৬ শতাংশ।

    চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১১ দশমিক ৬৬ বিলিয়ন বা ১ হাজার ১৬০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১০ দশমিক ৮৩ বিলিয়ন বা ১ হাজার ৮৩ কোটি ডলার। অর্থাৎ চলতি বছরের প্রথম প্রান্তিকে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ। তবে প্রান্তিকের শেষ মাস সেপ্টেম্বরে আগস্টের তুলনায় রপ্তানি কমেছে ৫ দশমিক ৮০ শতাংশ।

    জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আমদানি বেড়েছে ১ দশমিক ৬৪ শতাংশ; এই সময় মোট আমদানি হয়েছে ১৬ দশমিক ১৭ বিলিয়ন বা ১ হাজার ৬১৭ কোটি ডলারের সম্পদ। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৫ দশমিক ৯১ বিলিয়ন বা ১ হাজার ৫৯১ কোটি ডলারের।

    অর্থবছরের প্রথম প্রান্তিকে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৩৪ শতাংশ; এই সময় মোট প্রবাসী আয় এসেছে ৬৫৪ কোটি ২৭ লাখ ডলার। প্রান্তিকের শেষ মাস সেপ্টেম্বরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৮০ দশমিক ২২ শতাংশ।

    চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের অভ্যন্তরীণ ঋণপ্রবাহ কমে গেছে। এই সময় ঋণপ্রবাহ বৃদ্ধির হার ছিল ৯ দশমিক ১০ শতাংশ। আগের বছরের একই সময়ে যা ছিল ১২ দশমিক ৮৯ শতাংশ। দেশীয় ঋণের মধ্যে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ২০ শতাংশ। আগের বছরের একই সময়ে যা ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ বেসরকারি ঋণপ্রবাহ অবশ্য তেমন একটা কমেনি। কিন্তু এই সময় সরকারি খাতের ঋণ ও ব্যয় অনেকটাই কমেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ঢাকার শহরজুড়ে ১৩৮৭ ছিনতাইকারী—কে দেবে নিরাপত্তার নিশ্চয়তা?

    জুন 9, 2026
    আইন আদালত

    এক রামিসার দ্রুত রায়—১৮০০ মামলার সময় কবে আসবে?

    জুন 9, 2026
    অর্থনীতি

    বাণিজ্য ঘাটতি ছাড়িয়েছে ২২ বিলিয়ন ডলার

    জুন 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.