Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কর্মসংস্থানের নতুন দুয়ার গিগ অর্থনীতি কিন্তু অনিশ্চয়তায় কর্মীরা
    অর্থনীতি

    কর্মসংস্থানের নতুন দুয়ার গিগ অর্থনীতি কিন্তু অনিশ্চয়তায় কর্মীরা

    মৈত্রীনভেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইনফোগ্রাফিক: সিটিজেনস ভয়েস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গিগ অর্থনীতি মূলত এমন একটি অনলাইনভিত্তিক কর্মব্যবস্থা, যেখানে স্থায়ী চাকরির বদলে স্বল্পমেয়াদি কাজের সুযোগ তৈরি হয়। বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রয়োজন অনুযায়ী কর্মীদের নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ দেন। কাজের ধরন, সময় ও মানের ভিত্তিতে তারা পারিশ্রমিক পান।

    গিগ ইকোনমির সাথে বাংলাদেশের বেশিরভাগ মানুষ পরিচিত না হলেও, দেশের বড় একটি অংশ বিশেষ করে শহুরে বা প্রযুক্তিগতভাবে উন্নতসমাজের বেশিরভাগই এ অর্থনীতির ভোক্তাসমাজ। পাঠাও, উবার, ফুডপান্ডা, দারাজ এমনকি ফ্রিল্যান্সিং এ গিগ ইকোনমির অংশ।

    চাকরির সংকট থেকে গিগের উত্থান

    বিবিএসের শ্রমশক্তি জরিপের তথ্যে শিক্ষিত বেকারত্বের চিত্র স্পষ্ট। উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার ১৩.৫৪ শতাংশ, যা সব শিক্ষাস্তরের মধ্যে সর্বোচ্চ। স্নাতক বেকার প্রায় ৮ লাখ ৮৫ হাজার। প্রতি বছর গড়ে প্রায় ৭ লাখ স্নাতক বের হলেও আনুষ্ঠানিক বাজারে নতুন কাজ তৈরি হয় প্রায় ৩ লাখ। তরুণদের ১৫-২৯ বছর বেকারত্বের হার ৭.২ শতাংশ, অর্থাৎ প্রায় ১৯ লাখ ৪০ হাজার। মোট বেকারের ৭৮.৯ শতাংশই এই বয়সী।

    এই শূন্যতাতেই গিগ কাজ তরুণদের কাছে বিকল্প হয়ে উঠেছে। একটি মোটরসাইকেল, সাইকেল বা শুধু স্মার্টফোন থাকলেই আয় শুরু করা যায়। এক প্রতিবেদনের গবেষণা অনুযায়ী ৫৬ শতাংশ স্নাতক ও ৬৬ শতাংশ বিশ্ববিদ্যালয়পড়ুয়া গিগ কাজে যুক্ত। 

    কত মানুষ, কোন খাতে

    টিবিএসের এক  বিশ্লেষণে দেখা যায়, ১০ লাখের বেশি, যার মধ্যে রাইড শেয়ারিংয়ে প্রায় ২ লাখ, ডেলিভারিতে ৪ লাখ এবং ফ্রিল্যান্সিংয়ে ৫ লাখ মানুষ যুক্ত। বণিক বার্তার আর এক প্রতিবেদনে বলা হয়,  বিভিন্ন ই-কমার্স, রাইডশেয়ারিং প্রতিষ্ঠান এবং অনলাইন মার্কেট প্লেসের দেয়া তথ্য অনুযায়ী দেশে গিগ জবে কর্মসংস্থান হয়েছে প্রায় ৩৫ থেকে সাড়ে ৩৭ লাখ কর্মীর।

    উবারের ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে তাদের প্ল্যাটফর্মে ২১ লাখ ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে এদের কতজন শুধু উবারের ওপর নির্ভরশীল, তার নির্দিষ্ট হিসাব নেই। অন্যদিকে, পাঠাওয়ের বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত কর্মীর সংখ্যা প্রায় ৩ লাখ ৪০ হাজার।

    এ ছাড়া দেশে প্রায় ১১ লাখ ৫০ হাজার ফ্রিল্যান্সার রয়েছেন, যাদের মধ্যে সক্রিয় প্রায় ৬ লাখ ৫০ হাজার। ইউএনডিপির প্রতিবেদনেও সক্রিয় অনলাইন ফ্রিল্যান্সারের সংখ্যা ৬ লাখ ৫০ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে। বিশ্বব্যাংক ও অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, বৈশ্বিক অনলাইন ফ্রিল্যান্সিং কর্মীর ১৬ শতাংশ বাংলাদেশি।

    বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাশরুরের মতে, রাইডশেয়ারিং, ডেলিভারি ও ফ্রিল্যান্সিংয়ের মতো কাজ বেকারত্ব কমানোর পাশাপাশি অর্থনীতিতে অবদান রাখছে।

    গিগ বনাম সরকারি চাকরি: আয়ে ফারাক, নিরাপত্তায় আরও বেশি

    উচ্চশিক্ষিতদের বেকারত্ব আইএমএফের ভাষায় “অত্যন্ত উদ্বেগজনক”, আর স্কিল গ্যাপের কারণে স্নাতকেরা দীর্ঘদিন উপযুক্ত কাজ পাচ্ছেন না। বিবিএসের তথ্যে স্নাতক বেকার প্রায় ৮ লাখ ৮৫ হাজার। তাই অনেকে গিগ কাজে ঝুঁকছেন, এবং এপিওর নমুনায় প্রায় অর্ধেক কর্মীই স্নাতক বা তার ওপরের ডিগ্রিধারী। এপিওর ৩০ জনের নমুনায় উবার চালকদের মাসিক গড় আয় ২১,৯৬০, ফুডপান্ডা রাইডারদের ১৬,৮৭৭ এবং কর্মীদের ১৪,০৩৪ টাকা, যা সরকারি ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতনের ২০ হাজার কাছাকাছি বা নিচে। তাছাড়া সরকারি চাকরিতে আয়, ভাতা ও পেনশন আছে, আর গিগে বিমা, দুর্ঘটনার ক্ষতিপূরণ বা সার্ভিস বেনিফিট নেই। ফলে ডিগ্রি হাতে নিয়েও অনেকে আজকের আয়ের কাজে আছেন, কিন্তু আগামীকালের নিশ্চয়তা পাচ্ছেন না।

    অর্থনীতিতে অবদান

    গিগ অর্থনীতি কর্মসংস্থান তৈরির পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়, অভ্যন্তরীণ ব্যবসা সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে। তবে ফ্রিল্যান্সিং থেকে বাংলাদেশের প্রকৃত বার্ষিক আয় নিয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যানের ঘাটতি রয়েছে। বিভিন্ন শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে এ আয় কয়েকশ মিলিয়ন ডলার থেকে ১ বিলিয়ন ডলারের বেশি বলে ধরা হয় যদিও সুনির্দিষ্ট সরকারি হিসাব নেই।

    অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বৈশ্বিক অনলাইন শ্রমশক্তির প্রায় ১৬ শতাংশ বাংলাদেশি, যা ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ। রাইডশেয়ারিং খাতেও অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হচ্ছে। উবারের নিজস্ব অর্থনৈতিক প্রভাববিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড হয়েছে।

    মুম্বাইভিত্তিক বেসরকারি বাজারবিষয়ক তথ্য ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ট্র্যাক্সন টেকনোলজিস লিমিটেডে’র তথ্য বলছে, বাংলাদেশের গিগ অর্থনীতিতে মোট ২৯২টি কোম্পানি রয়েছে (সেপ্টেম্বর, ২০২৬ হিসেবে)। এর মধ্যে ২৭টি কোম্পানি বিভিন্ন পর্যায়ে বিনিয়োগ পেয়েছে। এসব কোম্পানি সম্মিলিতভাবে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি থেকে ৮ কোটি ৫৭ লাখ ডলার সংগ্রহ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পাঠাও, চালডাল, সহজ, ট্রাক লাগবে ও রমণী। এ খাতে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ৮৫ দশমিক ৭ মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে ২০২১ সালে ২৫ দশমিক ৯ মিলিয়ন ডলার।

    দরকার সংস্কার

    গিগ অর্থনীতিকে কর্মসংস্থানের নতুন সুযোগ হিসেবে দেখলেও এর সুরক্ষা নিয়ে সংস্কারের দাবি এখন জোরালো। অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, এটি “কর্মসংস্থানের নতুন সুযোগ” তবে বাজার বড় হলেই ব্যাপক কর্মসংস্থান হবে, তা নিশ্চিত নয়।

    অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, কর্মীদের সুরক্ষায় নির্দিষ্ট আইনগত ও নিয়ন্ত্রণমূলক কাঠামো দরকার।

    বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর সতর্ক করেছেন, এআই ফ্রিল্যান্সারদের জন্য হুমকি হয়ে উঠছে। তিনি একই সঙ্গে আয়ের ভিত্তিতে ব্যাংকঋণের প্রস্তাব দিয়েছেন, কারণ ৯০ শতাংশের বেশি রাইড শেয়ারিং চালক ভাড়ার গাড়ি চালান এবং আয়ের প্রায় অর্ধেক মালিককে দিয়ে দেন। অন্যান্য দেশ ইতিমধ্যে পথ দেখাচ্ছে। সিঙ্গাপুর গিগ কর্মীদের কর্মী হিসেবে গণ্য না করেই কর্মস্থলে আঘাতের ক্ষতিপূরণ, পেনশন তহবিলে অবদান এবং যৌথ দর-কষাকষির অধিকার দিচ্ছে, আর ভারতে কর্মীদের ধর্মঘটের পর ১০ মিনিটে ডেলিভারির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ আইনি স্বীকৃতি, সামাজিক সুরক্ষা ও নতুন দক্ষতায় সংস্কার না হলে গিগ অর্থনীতি তরুণদের জন্য টেকসই সুযোগে পরিণত হবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ভ্যাট রিটার্ন জমা দিতে হবে প্রতি মাসে, অধ্যাদেশ আইনে রূপ দিচ্ছে সরকার

    নভেম্বর 15, 2026
    অর্থনীতি

    চীনা বিনিয়োগ টানতে গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ

    নভেম্বর 15, 2026
    অর্থনীতি

    যে চার আঘাতে বড় ক্ষতির ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

    নভেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.