Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকার বদলায়, বদলায় না টোল আদায়ের হিসাব-এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সেতুতে একই চিত্র
    অর্থনীতি

    সরকার বদলায়, বদলায় না টোল আদায়ের হিসাব-এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সেতুতে একই চিত্র

    মৈত্রীনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার বদলায় সাথে ক্ষমতায় আসে নতুন নেতৃত্ব; কিন্তু সড়ক ও সেতুর টোল আদায়ের ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন যেন থেকেই যায়। ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে  পদ্মা সেতু টোল আদায় হচ্ছে, প্রতিদিন জমা হচ্ছে বিপুল অঙ্কের অর্থ।

    কোথাও যানবাহনের সংখ্যা ও টোলের হিসাব নিয়ে অভিযোগ, কোথাও ঠিকাদারি চুক্তি নিয়ে প্রশ্ন, আবার কোথাও নির্মাণ ব্যয়ের কয়েক গুণ রাজস্ব আদায়ের পরও দীর্ঘদিন টোল নেওয়া হয়েছে। এসব ঘটনা একটিই প্রশ্ন সামনে আনে টোল আদায়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন কেন দেখা যাচ্ছে না?

    শাহ আমানত সেতু: ডিজিটাল হিসাব থাকলেও নজরদারির প্রশ্ন

    চট্টগ্রামের শাহ আমানত সেতুতে টোল আদায়ের দায়িত্বে ছিল শামীম এন্টারপ্রাইজ। যমুনা টিভির এক প্রতিবেদন অনুযায়ী, সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে দৈনিক প্রায় ২১ থেকে ২২ লাখ টাকা টোল আদায় হয়। টোল আদায়ের ডিজিটাল হিসাবও সেখানে রয়েছে। কিন্তু দেখা যায় টোল আদায়ের তথ্য এন্ট্রি না করেই দেওয়া হয় আদায়ের রসিদ যেখানে গাড়ি  নাম্বারও উল্লেখ থাকে না। যানবাহনের প্রকৃত সংখ্যা, টোল আদায়ের রসিদ, সফটওয়্যারে সংরক্ষিত তথ্য এবং সরকারি হিসাবে জমা হওয়া অর্থ নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারে না সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

    শামীম এন্টারপ্রাইজের টোল আদায়ের মেয়াদ ২০২৬ সালের ৪ এপ্রিল শেষ হয়। এরপর প্রায় দুই মাস নতুন দরদাতা কে না দিয়ে সড়ক ও জনপথ বিভাগ নিজেরাই টোল আদায় করেছে বলে জানায় যমুনা টিভি।  এ সময় টোল আদায়ের তথ্য সংরক্ষণ, প্রতিদিনের যানবাহনের সংখ্যা নিরূপণ এবং আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। 

    পদ্মা সেতু: ঈদযাত্রায় কোটি কোটি টাকার টোল

    টোল আদায়ের ব্যাপকতা বোঝা যায় পদ্মা সেতুর ঈদযাত্রার পরিসংখ্যানেও। ২০২৬ সালের ঈদুল ফিতরের আগে ১৭ থেকে ১৯ মার্চ, এই তিন দিনে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা। গত বছরের একই সময়ে পারাপার হয়েছিল ১ লাখ ৮০২টি যানবাহন এবং টোল আদায় হয়েছিল প্রায় ১২ কোটি টাকা। অর্থাৎ অল্প কয়েক দিনের মধ্যেই একটি সেতু থেকে বিপুল অঙ্কের অর্থ আদায় সম্ভব হচ্ছে।

    এত বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে টোল আদায়ের প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের গুরুত্বও বেশি। কোন শ্রেণির কতটি যানবাহন পার হলো, কত টাকা টোল দেওয়ার কথা এবং বাস্তবে কত টাকা আদায় হলো এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হওয়া প্রয়োজন। পদ্মা সেতুতে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থা চালু আছে, তবে এখনো বেশির ভাগ লেনে ম্যানুয়াল পদ্ধতিতেই টোল আদায় হয়। ফলে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ম্যানুয়াল লেনের হিসাবও একই কেন্দ্রীয় ব্যবস্থায় যুক্ত করা জরুরি।

    কত গাড়ি চলাচল করছে, কীভাবে টোল আদায় হচ্ছে-এসব বিষয়ে সরকারের কার্যকর নজরদারি জরুরি।

              জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান

    বাংলাদেশ-চীন মৈত্রী সেতু: নির্মাণ ব্যয়ের পাঁচ গুণ রাজস্ব

    ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঘটনাটি টোল আদায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আনে। ১৯৯২ সালের ১ জানুয়ারি চালু হওয়া প্রায় ৪৫৫ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৪৩ কোটি টাকা। সময় টিভির ২০২৪ সালের ১৮ আগস্টের প্রতিবেদনে বলা হয়, সেতুটি থেকে ৩২ বছরে প্রায় ২১৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে সড়ক ও জনপথ বিভাগ। অর্থাৎ নির্মাণ ব্যয়ের প্রায় পাঁচ গুণ অর্থ টোল হিসেবে আদায় হয়েছে।

    কত দিন পর্যন্ত টোল আদায় করা হচ্ছে সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেতুটি নির্মাণের ব্যয় বহু আগেই উঠে এসেছে-এমন হিসাব সামনে আসার পর স্থানীয়দের মধ্যে টোল আদায় বন্ধের দাবি জোরালো হয়। শিক্ষার্থীদের দাবির মুখে ২০২৪ সালের ১৪ আগস্ট টোল আদায় সাময়িকভাবে বন্ধ করা হয়।

    যমুনা সেতু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে: হিসাবের গরমিলের অভিযোগ

    যমুনা সেতুর টোল আদায় নিয়েও অতীতে অনিয়মের অভিযোগ উঠে। ২০১১ সালের ডিসেম্বর এবং ২০১২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি, এই তিন মাসের টোল রেকর্ড যাচাই করে কম যানবাহন দেখানো এবং ভারী যানবাহনকে হালকা শ্রেণিতে দেখানোর মতো অনিয়ম ধরা পড়ে। সে সময় ১১ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাতের তথ্য উঠে এসেছিল বলে দ্য ডেইলি স্টারসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এই ধরণের অনিয়ম নতুন নয় বরং বহুকাল থেকেই এই ধরণের অনিয়ম হয়ে আসছে। টোল আদায়ের ক্ষেত্রে যানবাহনের শ্রেণি নির্ধারণ, রসিদ এবং হিসাব সংরক্ষণের দুর্বলতা কীভাবে রাজস্বের ঝুঁকি তৈরি করতে পারে।

    অপরদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনে বলা হয়েছে, গোপন অনুসন্ধানে দৈনিক প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য মিলেছে। কিন্তু সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু গাড়ির টোল কেন্দ্রীয় ডিজিটাল ব্যবস্থার বাইরে ম্যানুয়ালি আদায় করা হচ্ছে। একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে পুনর্ব্যবহারের অভিযোগও আছে। চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত টোলের ২৫ শতাংশ সরকার পাবে। এ ছাড়া অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মীদের চাকরিচ্যুত বা পদাবনতির অভিযোগও উঠেছে।

    সমাধান

    প্রথমত, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে প্রস্তাবিত সমন্বিত ডিজিটাল ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করতে হবে। ২০২৬ সালের ১৯ নভেম্বর প্রকাশিত সরকারি ই-জিপি দরপত্রে আরএফআইডি প্রযুক্তি, স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ ক্যামেরা (এএনপিআর) ও সার্ভার স্থাপনের উদ্যোগ দেখা গেছে। এসব প্রযুক্তির মাধ্যমে কোন সময়ে কতটি গাড়ি চলেছে, কোন শ্রেণির গাড়ি কত টোল দিয়েছে এবং মোট কত টাকা আদায় হয়েছে, তা কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তবে উদ্যোগ থেকে এখন জরুরি হলো বাস্তবায়ন।

    দ্বিতীয়ত, শুধু ডিজিটাল লেনদেন নয়, হাতে টোল আদায়ের প্রতিটি ঘটনাও কেন্দ্রীয় সফটওয়্যারে নথিভুক্ত করতে হবে। গাড়ির নম্বর, চলাচলের সময়, গাড়ির শ্রেণি ও আদায় করা টাকার পরিমাণ রেকর্ডে রাখতে হবে, যাতে কোনো লেনদেন হিসাবের বাইরে না থাকে। একই সঙ্গে টোল প্লাজার ক্যামেরায় ধারণ করা গাড়ির সংখ্যা, টোল আদায়ের রেকর্ড এবং ব্যাংকে জমা হওয়া অর্থ নিয়মিত মিলিয়ে দেখতে হবে।

    চতুর্থত, টোল আদায়ের দৈনিক গাড়ির সংখ্যা, মোট আয়, ডিজিটাল ও হাতে আদায়ের অনুপাত এবং সরকারি কোষাগারে জমা হওয়া অর্থের হিসাব জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কারণ টোল দিচ্ছে জনগণ আবার সেই সেতুও তৈরি হচ্ছে জনগণের করের টাকায়। তাই এই জবাবদিহিতা প্রাপ্য জনগণের অধিকার।

    পঞ্চমত, বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে টোল আদায় হলে চুক্তির শর্ত, রাজস্ব ভাগাভাগি, তৃতীয় পক্ষ নিয়োগের অনুমোদন এবং অনিয়মের ক্ষেত্রে দায় নির্ধারণের বিষয়গুলো স্পষ্ট করতে হবে। কোনো অভিযোগ উঠলে তার তদন্ত ও গৃহীত ব্যবস্থার তথ্যও প্রকাশ করা জরুরি। কারণ, প্রযুক্তি স্থাপন করলেই স্বচ্ছতা নিশ্চিত হবে না; এর তথ্য স্বাধীনভাবে যাচাই এবং অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে পারলেই টোল আদায়ে আস্থা ফিরবে।

    সবশেষে, টোলের বাড়তি খরচ শেষ পর্যন্ত পণ্য পরিবহন থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামেও প্রভাব ফেলতে পারে। একাধিক সেতু পার হতে গিয়ে যানজটে আটকে থাকলে সময় ও খরচ-দুটিই বাড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এমনকি জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও দীর্ঘ যানজটে আটকে থাকতে হয়। তাই টোল আদায়ের পাশাপাশি মানুষের সময়, খরচ ও জরুরি সেবার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জ্বালানি, ঋণ ও পরিবহন ব্যয়ে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 19, 2026
    আন্তর্জাতিক

    রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক আদালত

    নভেম্বর 19, 2026
    মতামত

    নীরব ক্ষয়ের নাম মধ্যবিত্ত: প্রবৃদ্ধির গল্পে হারিয়ে যাচ্ছে কারা?

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.