Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Dec 7, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক অর্থবছরে রেকর্ড পরিমাণ আয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
    অর্থনীতি

    এক অর্থবছরে রেকর্ড পরিমাণ আয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

    ইভান মাহমুদDecember 24, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত ২০২৩-২০২৪ অর্থবছরে রেকর্ড পরিমাণ আয় করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যার পরিমাণ ১০ হাজার ৫৭৫ কোটি টাকা যা পূর্ববর্তী অর্থবছরের তুলনাই ৯ দশমিক ৫০ শতাংশ বেশি। একই সঙ্গে ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান ১ হাজার ৫৫৬ কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে।

    তবে এক্সচেঞ্জ লস ও ট্যাক্স পরবর্তী ২৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। ডলারের মূল্যবৃদ্ধি নিট মুনাফার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

    সোমবার (২৩ ডিসেম্বর) বিমানের এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় গত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের সদস্যসহ শেয়ার হোল্ডারদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৩-২০২৪ অর্থবছরে ২১টি উড়োজাহাজের মাধ্যমে দেশি-বিদেশি ৩০টি গন্তব্যে সর্বমোট ৩৩ লাখ ৬৩ হাজার ৬৮৫ জন যাত্রী পরিবহন করেছে যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ বেশি। এ ছাড়া ৪৩ হাজার ৪৪ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৬৩৭ কোটি টাকা আয় করেছে যা পূর্ববর্তী বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।

    ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ লাখ ৫০ হাজার ২২২ মেট্রিক টন কার্গো হ্যান্ডেল করে যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৩৩ দশমিক ১ শতাংশ বেশি। বিমান বিদেশি ৩২টি যাত্রীবাহী এয়ারলাইন্স ও ১৭টি কার্গো এয়ারলাইন্সকে গ্রাউন্ডহ্যান্ডলিং পরিষেবা প্রদান করেছে। এছাড়া বিভিন্ন নন-শিডিউল ফ্লাইটেও গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা দিয়েছে। ২০২৩-২০২৪অর্থবছরে বিমান বিদেশি এয়ারলাইন্সের ৩৩ হাজার ২৯৭টি ফ্লাইটের ৬৬ লাখ ৩২ হাজার ৭৬০ জন যাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করেছে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। বিগত ৫৩ বছরে বিমান সরকার থেকে কোন প্রকার ভর্তুকি গ্রহণ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে ১৩টি নতুন উড়োজাহাজ ক্রয় বাবদ (লোন ও সুদসহ) নভেম্বর ২০২৪ পর্যন্ত ১২,৫৭৪.১৫ কোটি টাকার সমপরিমাণ ১০৪.৭৯ কোটি ইউএসডলার পরিশোধ করেছে এর মধ্যে কেবল বিগত ২০২৩-২০২৪ অর্থবছরেই পরিশোধ করেছে ১,২৭৪.৪৮ কোটি টাকা।

    অধিকন্তু ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান সরকারি কোষাগারে ভ্যাট ও ট্যাক্স বাবদ ৯২৬.৬৮ কোটি টাকা প্রদান করেছে। এছাড়াও থার্ড টার্মিনালকে কেন্দ্র করে ২০২৩-২০২৪ অর্থবছরে নিজস্ব তহবিল থেকে ২৪.৫১ কোটি টাকার জিএসই ইক্যুয়িপমেন্ট ক্রয় করা হয়েছে এবং আরও নতুন ইক্যুয়িপমেন্ট ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সূচক কমছে, লেনদেন কমছে: গভীর সংকটে শেয়ারবাজারের ভরসা কোথায়?

    December 7, 2025
    বাংলাদেশ

    ৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকার অর্ধেক ভবন ভেঙে পড়ার আশঙ্কা

    December 6, 2025
    অর্থনীতি

    বর্ধিত আমদানির চাপের মধ্যেও ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

    December 6, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.