Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Dec 7, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বার্জার পেইন্টসের আয় ২ হাজার কোটি ছাড়ালো
    অর্থনীতি

    বার্জার পেইন্টসের আয় ২ হাজার কোটি ছাড়ালো

    এফ. আর. ইমরানJanuary 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এপ্রিল থেকে শুরু হওয়া কোম্পানির হিসাব বছরের প্রথম ৯ মাসে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের আয় ২ হাজার কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ইতিহাস সৃষ্টি করেছে। গতকাল এক স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ের মাধ্যমে বহুজাতিক এই প্রতিষ্ঠানটি জানায়, এপ্রিল-ডিসেম্বর সময়ে তাদের মোট আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫২ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি।

    কোম্পানিটির নিট মুনাফাও উল্লেখযোগ্যভাবে বেড়ে ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪৭ কোটি টাকায় পৌঁছেছে। এর পাশাপাশি শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৫৩.২৬ টাকা। যা প্রতিষ্ঠানটির আর্থিক শক্তি এবং বাজারে স্থিতিশীলতা প্রদর্শন করে।

    এদিকে বার্জার পেইন্টস বাংলাদেশ তাদের তৃতীয় কারখানা নির্মাণের জন্য জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৩০৩ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে রাইটস অফার ইস্যু করার প্রক্রিয়া শুরু করেছে। কোম্পানির তথ্য অনুযায়ী, তারা ১ হাজার ১১০ টাকা দরে মোট ২৭.২৮ লাখ শেয়ার ইস্যু করবে। যার মধ্যে ১ হাজার ১০০ টাকা প্রিমিয়াম থাকবে। এই প্রস্তাবটি ইতোমধ্যে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন লাভ করেছে।

    এছাড়া, পুঁজিবাজারে ফ্রি-ফ্লোট শেয়ার বৃদ্ধির বাধ্যবাধকতার কারণে বার্জারের স্পন্সর ও পরিচালকরা রাইটস অফারে অংশ নেবেন না। কোম্পানিটির প্রধান শেয়ারহোল্ডার জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্টস (এশিয়া) লিমিটেড—যারা বার্জারের ৯৫ শতাংশ শেয়ার ধারণ করে- এখনো এই অফারে অংশ নেবে না। তবে রাইটস শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে এবং তাদের জন্য প্রতি শেয়ারের বিপরীতে একটি করে রাইটস শেয়ার দেওয়া হবে। বাকি রাইটস শেয়ার বার্জারের কর্মীদের জন্য বরাদ্দ থাকবে।

    এ বিষয়ে আরো বিস্তারিত জানিয়ে একটি সিনিয়র কর্মকর্তা টিবিএসকে বলেন, “রাইটস ইস্যুর নিয়ম অনুযায়ী, জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্টসে ২৩.১৮ লাখ শেয়ার পাওয়ার যোগ্যতা থাকলেও এগুলো সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা হবে।”

    এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বার্জার পেইন্টসকে তাদের স্পন্সর, পরিচালক এবং কোম্পানির ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারীদের রাইটস শেয়ার ইস্যু করা থেকে অব্যাহতি দেয়।

    কোম্পানিটির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলা যায়, ২০২২ সালের অক্টোবরে বার্জার পেইন্টস তাদের তৃতীয় কারখানা নির্মাণের জন্য ৪৮০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। যা ২০২৫ সালের এপ্রিলের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে প্রকল্পের ব্যয় সংশোধন করে ৮১৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও উৎপাদন শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

    একজন সিনিয়র কর্মকর্তা জানিয়ে বলেন, “বার্জার পেইন্টস একটি পরিবেশবান্ধব কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। প্রয়োজনীয় অর্থ সংগ্রহ হলেই নির্মাণকাজ শুরু হবে।” তৃতীয় কারখানায় উৎপাদন হবে ডেকোরেটিভ পেইন্ট, ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট, মেরিন কোটিংস, উড কোটিংস, কনস্ট্রাকশন কেমিক্যালস, অ্যাডহেসিভস ও অটোমোটিভ পেইন্ট-যার সবকটিরই বাজারে চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বর্ধিত আমদানির চাপের মধ্যেও ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

    December 6, 2025
    অর্থনীতি

    সেবার মান না বাড়লেও বাড়ছে দারিদ্র্যের হার

    December 6, 2025
    অর্থনীতি

    এনভয় টেক্সটাইলসের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

    December 6, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.