Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের প্রথম বৈঠকেই কড়া শুল্কের ঘোষণা
    অর্থনীতি

    ট্রাম্পের প্রথম বৈঠকেই কড়া শুল্কের ঘোষণা

    নাহিদFebruary 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী কী চমক দিচ্ছেন?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই কঠোর শুল্কনীতির পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই নীতির আওতা থেকে বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী—মেক্সিকো ও কানাডাও। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, এই দুই দেশের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

    বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, মেক্সিকো ও কানাডার সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসনের হার কমেছে। তবে এর পরও তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। মূলত মেক্সিকো ও কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ এনে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন।

    ট্রাম্পের ভাষায়, “ফেন্টানাইলের কারণে আমরা লাখ লাখ মানুষ হারিয়েছি। এটি চীন থেকে আসে, কিন্তু প্রধানত মেক্সিকো ও কানাডার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তাই আমি জানিয়ে দিতে চাই, ২ এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর হবে। আপনারা এমন কিছু দেখতে যাচ্ছেন, যা অবাক করে দেবে।”

    ট্রাম্পের এই মন্ত্রিসভার বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইলন মাস্ক। সেখানে তিনি জানান, তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তবে এই হুমকি কার পক্ষ থেকে আসছে তা স্পষ্ট করেননি তিনি।

    অন্যদিকে, বৈঠকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্সসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি। হোয়াইট হাউসের নতুন মিডিয়া নীতির আওতায় এসব সংস্থাকে বৈঠক থেকে বাদ দেওয়া হয়।

    এছাড়া ট্রাম্প আরও ঘোষণা দেন, কোনো সাংবাদিক, লেখক বা সংবাদমাধ্যম যদি ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্রের তথ্য ব্যবহার করে কোনো প্রতিবেদন বা বই প্রকাশ করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোতে বড় আকারে কর্মী ছাঁটাইয়ের নির্দেশও দিয়েছেন ট্রাম্প। তাঁর মতে, বাজেটের ভারসাম্য রক্ষা করতে সরকারি ব্যয় সংকোচন জরুরি। মন্ত্রিসভার বৈঠকে তিনি এই বিষয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে বলেন।

    ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এই কঠোর নীতিগুলো যুক্তরাষ্ট্রের অর্থনীতি, বাণিজ্য এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনীতিকে চাঙা করতে সুশাসন নিশ্চিত ও আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য

    February 14, 2026
    অর্থনীতি

    রমজানের আগে লেবুর দামে আগুন

    February 14, 2026
    অর্থনীতি

    ভারতের তুলনায় তিন গুণ বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে

    February 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.