Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নগদের নতুন প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ
    অর্থনীতি

    নগদের নতুন প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ

    ইভান মাহমুদUpdated:ফেব্রুয়ারি 28, 2025ফেব্রুয়ারি 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নগদের প্রশাসকের পদত্যাগ, নতুন প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৃহস্পতিবার রাতে (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুত্রে জানা যায়, মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার পদত্যাগ করেছেন। নতুন করে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    এক বার্তায় বাংলাদেশ ব্যাংক জানায়, চট্টগ্রাম অফিসের পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে ডাক বিভাগের ডিজিটাল সার্ভিস নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ২৭ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে নগদের বর্তমান প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পদায়ন করে এবং বিল্লাহকে প্রশাসক পদে তার স্থলাভিষিক্ত করা হয়।

    এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার পদত্যাগ করেছেন বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরে তিনি অফিস করছেন না। এর আগে ১২ ফেব্রুয়ারি তার ওপর হামলার ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বদিউজ্জামান। জিডিতে তিনি নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন।

    গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর এসে ২১ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দেয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি একাধিক কর্মকর্তা ও ডাক বিভাগের একাধিক কর্মকর্তাকে সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নগদে নানা অবৈধ কার্যক্রম পরিচালনার চিত্র ইতোমধ্যে ধরা পড়েছে। এজন্য পুরোনো কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের ওপর অসন্তুষ্ট হয়ে উঠেছেন।

    নগদ লিমিটেড ব্যাংকে জমা অর্থের অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ইলেকট্রনিক মানি অর্থ তৈরি করেছে, এমন অভিযোগে চলতি মাসের শুরুতে ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এ মামলায় সরকারের ডাক বিভাগের আটজন, সাবেক ও বর্তমান মহাপরিচালক (ডিজি), নগদের সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) আসামি করা হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক সরকার আমির খসরু বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন। মামলায় অতিরিক্ত ইলেকট্রনিক মানি বা ই-মানি তৈরি ও নথিপত্র জালিয়াতির মাধ্যমে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    রাজস্ব অনিশ্চয়তায়ও কর্মসংস্থান-প্রবৃদ্ধিতে বড় বাজেট পরিকল্পনা

    এপ্রিল 14, 2026
    অর্থনীতি

    রেমিট্যান্স ডলারের সর্বোচ্চ দর ১২২.৯০ টাকা নির্ধারণ

    এপ্রিল 14, 2026
    অর্থনীতি

    মন্দা অর্থনীতিতে বৈশাখের স্বস্তির ছোঁয়া

    এপ্রিল 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.