Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মোবাইল ব্যাংকিং খাতেও প্রতিনিয়ত হচ্ছে রেকর্ড লেনদেন
    অর্থনীতি

    মোবাইল ব্যাংকিং খাতেও প্রতিনিয়ত হচ্ছে রেকর্ড লেনদেন

    ইভান মাহমুদমার্চ 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মোবাইল ব্যাংকিং খাতেও প্রতিনিয়ত হচ্ছে রেকর্ড লেনদেন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং খাত প্রতিনিয়ত নতুন রেকর্ড গড়ছে। ক্যাশলেস লেনদেনের পরিমাণ দিন দিন বাড়ছে যার ফলে মোবাইল ব্যাংকিং সেবার বিস্তারও দ্রুততর হচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে মোবাইল ব্যাংকিং খাতে লেনদেন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ৬৬৪ কোটি টাকায় পৌঁছেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২০২৪ সালের ডিসেম্বরে এই লেনদেনের পরিমাণ ছিল ১ লাখ ৬৪ হাজার ৭৩৯ কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, মোবাইল ব্যাংকিং লেনদেন বিগত সাত মাস ধরে ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৪ সালের জুনে লেনদেন ছিল ১ লাখ ৫৫ হাজার ৮৮৩ কোটি টাকা, জুলাইয়ে কিছুটা কমে ১ লাখ ২২ হাজার ৯২২ কোটি টাকা হলেও আগস্ট থেকে এই খাত আবার চাঙা হতে শুরু করে। আগস্টে লেনদেন হয় ১ লাখ ৩৭ হাজার ৯২০ কোটি টাকা, সেপ্টেম্বরে ১ লাখ ৪৫ হাজার ৬৭ কোটি, অক্টোবরে ১ লাখ ৫৪ হাজার ৮৫৭ কোটি, নভেম্বরে ১ লাখ ৫৬ হাজার ৭৮৮ কোটি এবং ডিসেম্বরে ১ লাখ ৬৪ হাজার ৭৩৯ কোটি টাকায় পৌঁছায়। ২০২৫ সালের জানুয়ারিতে এই প্রবণতা আরো বৃদ্ধি পেয়ে ১ লাখ ৭১ হাজার ৬৬৪ কোটি টাকা হয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি কার্যত ব্যাংকের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই লেনদেন সম্পন্ন করতে পারছেন, যা তাদের সময় ও শ্রম বাঁচাচ্ছে। বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, বেতন-ভাতা প্রদান, সরকারি ভাতা গ্রহণ, এমনকি প্রবাসী আয় (রেমিট্যান্স) গ্রহণের মতো নানা সুবিধা মোবাইল ব্যাংকিংকে আরও জনপ্রিয় করে তুলেছে। বর্তমানে বাংলাদেশে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ ১৩টি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে।

    এমএফএস ব্যবস্থার মাধ্যমে পোশাক খাতের শ্রমিকদের বেতন পরিশোধ করা হচ্ছে। পাশাপাশি গাড়িচালক, নিরাপত্তাকর্মী ও গৃহপরিচারকদের বেতনও এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে। ফলে নগদ টাকার লেনদেন কমে আসছে যা অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ২০২৫ সালের জানুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৩ লাখ ৩ হাজার। ২০২৪ সালের ডিসেম্বরে এ সংখ্যা ছিল ২৩ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার, নভেম্বরে ২৩ কোটি ৭৩ লাখ ১২ হাজার এবং অক্টোবরে ছিল ২৩ কোটি ৫৭ লাখ। ২০১৮ সালের ডিসেম্বরে এই সংখ্যা ছিল মাত্র ৬ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ৪৬৮। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে গ্রাহকসংখ্যা প্রায় ৪ গুণ বেড়েছে।

    বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার হোসেন জানান, ক্যাশলেস লেনদেনের প্রবণতা ক্রমশ বাড়ছে। এর ফলে মোবাইল ব্যাংকিংসহ কার্ডের প্রতি গ্রাহকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মোবাইল ব্যাংকিংয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ বেশি হওয়ায় রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। তিনি জানান, জানুয়ারিতে ১ লাখ ৭১ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে যা দেশের ইতিহাসে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ।

    মোবাইল ব্যাংকিংয়ের এই ব্যাপক প্রসার বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অগ্রগতির প্রতিফলন। নগদ টাকার পরিবর্তে ডিজিটাল লেনদেনের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় দেশ ধীরে ধীরে একটি ক্যাশলেস সমাজের দিকে এগিয়ে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    টানা দ্বিতীয় দিনের মতো বাড়ল সোনার দাম

    মার্চ 11, 2026
    অর্থনীতি

    পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্রের জন্য ১৭৪৪ কোটি টাকা চায় বিদ্যুৎ বিভাগ

    মার্চ 11, 2026
    অর্থনীতি

    ভোজ্যতেলের বাজারে টানাপোড়েন, বাড়ছে দাম

    মার্চ 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.