Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রাহকের বিমা দাবি পরিশোধে জমি বিক্রি করবে পদ্মা ইসলামী লাইফ
    অর্থনীতি

    গ্রাহকের বিমা দাবি পরিশোধে জমি বিক্রি করবে পদ্মা ইসলামী লাইফ

    ইভান মাহমুদUpdated:সেপ্টেম্বর 27, 2025মার্চ 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গ্রাহকের বিমা দাবি পরিশোধে জমি বিক্রি করবে পদ্মা ইসলামী লাইফ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গ্রাহকদের বিমা দাবি পরিশোধে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে জমি বিক্রির অনুমোদন পেয়েছে। কুমিল্লার সদর থানার বাটাবাড়িয়া মৌজায় অবস্থিত ২০ শতক জমি বিক্রির মাধ্যমে কোম্পানির বকেয়া দাবি নিষ্পত্তি করা হবে।

    গত ১২ মার্চ ২০২৫ তারিখে আইডিআরএ এক চিঠির মাধ্যমে এ অনুমোদন প্রদান করে। এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি অনুষ্ঠিত পর্ষদ সভায় জমি বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়।

    সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এক ঘোষণার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কোম্পানিটি। প্রকাশিত তথ্যানুযায়ী, কুমিল্লার উল্লিখিত জমির বিবরণ হলো—সিএস খতিয়ান নম্বর-৪, এসএ খতিয়ান নম্বর-৯, বিআরএস খতিয়ান নম্বর-৫৯, সিএস ও এসএ প্লট নম্বর-৫০/৪ এবং বিআরএস প্লট নম্বর-৪৪০। কোম্পানিটি ২০ শতক জমি ১ কোটি ৯০ লাখ টাকায় বিক্রি করে দাবিদারদের পাওনা পরিশোধের জন্য তহবিল সংগ্রহ করবে।

    জানা গেছে, তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের জীবনবিমা তহবিলে বড় ধরনের ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণেই জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক সংকটের কারণে কোম্পানিটি গত কয়েক বছরে বিনিয়োগকারীদের সন্তুষ্ট করতে পারেনি।

    গত এক বছরে পদ্মা ইসলামী লাইফের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৩০ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ১৩ টাকা ২০ পয়সা। কোম্পানিটি সাম্প্রতিক বছরগুলোতে লভ্যাংশ প্রদানে ব্যর্থ হয়েছে। ২০২১ হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিলেও ২০২০, ২০১৭, ২০১৮ ও ২০১৯ হিসাব বছরে কোনো লভ্যাংশ দেয়নি। তবে ২০১৬ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

    ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানির মোট ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩১ দশমিক ৫৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৯৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫১ দশমিক ৫১ শতাংশ শেয়ার।

    জমি বিক্রির মাধ্যমে পাওনা পরিশোধের এ উদ্যোগ প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সঞ্চয়পত্রের মুনাফায় কর বৃদ্ধি, সংকটে মধ্যবিত্ত ও পেনশনভোগীরা

    জুন 13, 2026
    অর্থনীতি

    কর সংক্রান্ত আপিলে মিলছে বড় স্বস্তি

    জুন 13, 2026
    অর্থনীতি

    বাজেটে আন্তরিকতা আছে, নেই সুস্পষ্ট কৌশল: হোসেন জিল্লুর

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.