Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গুগলের এআই চ্যাটবট জেমিনির মাসিক ব্যবহারকারী সংখ্যা ৩৫ কোটিতে পৌঁছেছে
    অর্থনীতি

    গুগলের এআই চ্যাটবট জেমিনির মাসিক ব্যবহারকারী সংখ্যা ৩৫ কোটিতে পৌঁছেছে

    হাসিব উজ জামানএপ্রিল 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গুগলের এআই চ্যাটবট জেমিনির মাসিক ব্যবহারকারী সংখ্যা ৩৫ কোটিতে পৌঁছেছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির বিশ্বজুড়ে মাসিক সক্রিয় ব্যবহারকারী বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটিতে। চলতি বছরের মার্চ পর্যন্ত হালনাগাদ করা এই তথ্য প্রকাশ পায় গুগলের চলমান অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘দি ইনফরমেশন’-এর বরাতে এই তথ্য জানিয়েছে ‘টেকক্রাঞ্চ’।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে গুগলের এআই টুলগুলোর ব্যবহার অনেক বেড়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, গত বছরের অক্টোবরে জেমিনির দৈনিক ব্যবহারকারী ছিল ৯০ লাখ। পাঁচ মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫০ লাখে।

    তবে প্রযুক্তিবিদদের মতে, জেমিনি এখনো সবচেয়ে জনপ্রিয় এআই টুলগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে।

    গুগলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জেমিনি বর্তমানে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, মাইক্রোসফটের কোপাইলট এবং মেটার থ্রেডসের মতো জনপ্রিয় টুলগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় রয়েছে। বিশ্বব্যাপী এআই সেবার চাহিদা বাড়ছে। সেই সঙ্গে গুগলও তাদের প্রযুক্তি আরও উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    গুগলের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারী ছিল প্রায় ৬০ কোটি। আর মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, ওই সময় মেটা এআইয়ের মাসিক ব্যবহারকারী ছিল প্রায় ৫০ কোটি।

    গত এক বছরে গুগল স্যামসাং ফোন, গুগল ওয়ার্কস্পেস এবং ক্রোমের মতো নানা প্লাটফর্মের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে জেমিনি পৌঁছানোর সুযোগ পেয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, জেমিনির ব্যবহারকারী বাড়ার ঘটনা গুগলের জন্য পুরোপুরি ইতিবাচক নয়। কারণ, এর মাধ্যমে গুগলের প্রযুক্তিগত সাফল্য যেমন প্রকাশ পাচ্ছে, তেমনি কোম্পানির বিরুদ্ধে চলমান একচেটিয়া আধিপত্যের অভিযোগও আরও জটিল হয়ে উঠতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সম্পূরক শুল্কের প্রভাবে বিপর্যস্ত পেইন্ট শিল্প

    এপ্রিল 26, 2026
    অর্থনীতি

    ৮০ লাখ রিটার্ন ফাঁকিদাতাকে নোটিশ পাঠাবে এনবিআর

    এপ্রিল 26, 2026
    অর্থনীতি

    পোশাক রপ্তানি খাতে কর সুবিধা ও উৎস কর কমানোর আহ্বান

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.