Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»অর্থনীতি»২০২৪ অর্থবছরে রেকর্ড ২৩০১ কোটি টাকার মুনাফা পূবালী ব্যাংকের
    অর্থনীতি

    ২০২৪ অর্থবছরে রেকর্ড ২৩০১ কোটি টাকার মুনাফা পূবালী ব্যাংকের

    ইভান মাহমুদUpdated:এপ্রিল 30, 2025এপ্রিল 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২০২৪ অর্থবছরে রেকর্ড ২৩০১ কোটি টাকার মুনাফা পূবালী ব্যাংক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪ অর্থবছরে রেকর্ড ২ হাজার ৩০১ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে পূবালী ব্যাংক। তবে এত বড় অঙ্কের আয় হলেও বছরের শেষ পর্যন্ত ব্যাংকটির নিট মুনাফা হাজার কোটি টাকায় পৌঁছায়নি। গত বছর শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ৭৮০ কোটি টাকায় যা আগের বছরের তুলনায় ৮২ কোটি টাকা বা প্রায় ১২ শতাংশ বেশি। ২০২৩ সালে ব্যাংকটি নিট মুনাফা করেছিল ৬৯৮ কোটি টাকা।

    মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, গত বছরের মতো এবারও শেয়ারধারীদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পূবালী ব্যাংক। এর মধ্যে ১২ দশমিক ৫ শতাংশ নগদ এবং ১২ দশমিক ৫ শতাংশ বোনাস শেয়ার।

    ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে পূবালী ব্যাংক কেবল ঋণের সুদ থেকেই আয় করেছে ১ হাজার ৫১৩ কোটি টাকা। বিনিয়োগ, কমিশন, বৈদেশিক মুদ্রা লেনদেন ও ব্রোকারেজ খাত থেকে আরও ২ হাজার ৭২১ কোটি টাকা আয় করেছে ব্যাংকটি। সব মিলিয়ে ব্যাংকটির মোট আয় দাঁড়ায় ৪ হাজার ২৩৫ কোটি টাকা। এই সময়ে বেতন-ভাতা, পরিচালন ও অন্যান্য খাতে ব্যয় হয় ১ হাজার ৯৩৩ কোটি টাকা, ফলে পরিচালন মুনাফা দাঁড়ায় ২ হাজার ৩০১ কোটি টাকা।

    তবে নিট মুনাফা কম হওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে নিরাপত্তা সঞ্চিতি বাড়ানোকে তুলে ধরেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। প্রথম আলোকে তিনি বলেন, “ভবিষ্যতের ঝুঁকি বিবেচনায় আমরা চাহিদার চেয়েও বেশি নিরাপত্তা সঞ্চিতি রেখেছি। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। খেলাপি ঋণের তুলনায় বেশি সঞ্চিতি রাখার ফলে ব্যাংকের ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।”

    ২০২৪ সালে পূবালী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫২৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। একই সময়ে ঋণ বিতরণের পরিমাণ পৌঁছেছে ৬২ হাজার ৯২৫ কোটি টাকায়। উল্লেখযোগ্য বিষয় হলো, ব্যাংকটির খেলাপি ঋণের হার কমে এখন ২ দশমিক ৬৭ শতাংশে দাঁড়িয়েছে যা দেশের ব্যাংক খাতে একটি ইতিবাচক দৃষ্টান্ত।

    বর্তমানে পূবালী ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ১৫৬ কোটি টাকা। সারা দেশে ব্যাংকটির ৫০৮টি শাখা ও ২২৭টি উপশাখা রয়েছে। কর্মী সংখ্যা ১০ হাজার ৬৭৮ জন। নেটওয়ার্ক বিস্তারের দিক থেকে পূবালী ব্যাংক এখন দেশের বেসরকারি খাতের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনৈতিক বাস্তবতায় বাজেটের পাঁচ দুশ্চিন্তা

    মে 22, 2026
    অর্থনীতি

    অর্থনীতি হবে পরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর

    মে 22, 2026
    অর্থনীতি

    দেশীয় বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগও বাড়বে না

    মে 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.