Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আজ থেকে শুরু এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি
    অর্থনীতি

    আজ থেকে শুরু এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

    সিভি ডেস্কমে 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি নতুন বিভাগ গঠনের সরকারের অধ্যাদেশ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা অভিযোগ করছেন, এই সিদ্ধান্ত পরামর্শক কমিটির সুপারিশ ও স্টেকহোল্ডারদের মতামত উপেক্ষা করে গৃহীত হয়েছে। প্রতিবাদ হিসেবে তারা তিনদিনের কলম বিরতি ঘোষণা করেছেন।

    মঙ্গলবার ১৩ মে, রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, দাবি না মানা হলে ১৭ মে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

    অতিরিক্ত কমিশনার (কাস্টমস ও ভ্যাট) সাধন কুমার কুন্ডু বলেন, “সরকার একটি সংস্কার কমিটি গঠন করেছিল, যেখানে দেশের অভিজ্ঞ ব্যক্তিরা ছিলেন। কিন্তু তাদের প্রতিবেদন প্রকাশ করা হয়নি এবং এনবিআরও তা জানেনি। গোপনীয়ভাবে অধ্যাদেশটি জারি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই, এই অধ্যাদেশ বাতিল হোক এবং পরামর্শক কমিটির প্রতিবেদন প্রকাশ করা হোক।”

    তিনি জানান, তিনদিনের কলম বিরতি চলবে ১৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা, ১৫ মে সকাল ১০টা থেকে বিকেল ৩টা এবং ১৭ মে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানি-রপ্তানি এবং বাজেট কার্যক্রমে কোন প্রভাব পড়বে না। বাকি কার্যক্রম বন্ধ থাকবে।

    এছাড়া, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা বলেন, “এটি ব্যক্তিগত বা ক্যাডারভিত্তিক দাবি নয়। ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা একত্রিত হয়েছেন। আমরা রাষ্ট্রযন্ত্রের অংশ হিসেবে সংস্কারের পক্ষে ছিলাম কিন্তু অধ্যাদেশ তৈরির প্রক্রিয়ায় আমাদের মতামত উপেক্ষা করা হয়েছে, যা খুবই হতাশাজনক।”

    তিনি আরো বলেন, “আমরা চাই, আমাদের অভিজ্ঞতা রাজস্ব এবং জাতীয় অর্থনীতির কল্যাণে কাজে লাগানো হোক, তবে নতুন কাঠামোতে আমাদের ভূমিকা কী হবে, তা পরিষ্কার নয়।”

    উপকর কমিশনার শাহ মোহাম্মদ ফজলে এলাহী জানান, “আমাদের ক্ষোভ মূলত সংস্কারের প্রক্রিয়া নিয়ে। সরকার যখন অন্যান্য ক্ষেত্রে সংস্কার করেছে, তখন স্টেকহোল্ডারদের মতামত নেওয়া হয়েছে কিন্তু এত বড় সিদ্ধান্তে, যেখানে রাজস্ব কাঠামোর ভিত্তি পরিবর্তন হচ্ছে, সেখানে স্টেকহোল্ডারদের মতামত উপেক্ষিত হয়েছে। আমরা চাই, এই অধ্যাদেশ ফিরিয়ে নিয়ে সবার মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য সংস্কার কাঠামো তৈরি হোক।”

    গতকাল বিকেল সোয়া ৪টার দিকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এনবিআর ভবনে উপস্থিত হলে কর্মকর্তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এরপর তিনি দ্রুত কালো জিপে স্থান ত্যাগ করেন।

    নতুন অধ্যাদেশ অনুযায়ী, এনবিআরের দীর্ঘদিনের অবকাঠামো ভেঙে দুটি আলাদা বিভাগ— ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’— গঠন করা হয়েছে। কাস্টমস এবং আয়কর ক্যাডারের কর্মকর্তারা এই সিদ্ধান্তে অসন্তুষ্ট।

    অধ্যাদেশের খসড়ায় কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারা চেয়েছিলেন, সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশ চূড়ান্ত হোক। কিন্তু তাদের মতামত উপেক্ষা করে খসড়ার ভিত্তিতেই চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে।

    এখন এনবিআরের ভবিষ্যত কী হবে? নতুন বিভাগের কর্মকর্তাদের ভূমিকা কী হবে? এই প্রশ্নগুলো নিয়ে শঙ্কা ও অস্পষ্টতা রয়েছে। তবে রাজস্ব কর্মকর্তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন— তারা কোনও সংস্কারের বিরুদ্ধে নন বরং একটি অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ সংস্কার প্রক্রিয়া চান। যেখানে তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে সম্মান জানানো হবে এবং দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখার সুযোগ দেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    খরচ সামলাতে হিমশিম, জ্বালানি তেলের কমিশন ৯ শতাংশ চান পাম্প মালিকরা

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    শাহজালালের তৃতীয় টার্মিনাল ১৫ বছর চালাবে জাপানি জোট, চুক্তি আগামীকাল

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.