Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শীঘ্রই বাংলাদেশ-নেপাল অগ্রাধিকার বাণিজ্য চুক্তি: নেপালি রাষ্ট্রদূত
    অর্থনীতি

    শীঘ্রই বাংলাদেশ-নেপাল অগ্রাধিকার বাণিজ্য চুক্তি: নেপালি রাষ্ট্রদূত

    হাসিব উজ জামানআগস্ট 3, 2025Updated:আগস্ট 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাণিজ্য
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ও নেপালের মধ্যে বহুমুখী বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে। দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (Preferential Trade Agreement – PTA) দ্রুতই স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে আশাবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

    আজ রবিবার (৩ আগস্ট) রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যের ভবিষ্যৎ সম্ভাবনা। সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সঞ্চালনার দায়িত্বে ছিলেন। অংশ নেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও কূটনীতিকরা।

    নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, “বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য বাড়ানোর অপার সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রাণ, আকিজ ও বেশ কয়েকটি বাংলাদেশি ওষুধ কোম্পানি নেপালে কাজ করছে। আমরা চাই এই বাণিজ্যিক সম্পর্ক আরও প্রসারিত হোক।”

    তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যুৎ আমদানি নিয়েও ইতিবাচক অগ্রগতি হচ্ছে। বর্তমানে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই পরিমাণ ৯ হাজার মেগাওয়াট পর্যন্ত বাড়ানো সম্ভব বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

    সমাপনী বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “বাংলাদেশ ও নেপাল উভয়ই আগামী বছর এলডিসি (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে উত্তরণ করতে যাচ্ছে। এতে করে কোটামুক্ত বাজারপ্রবেশ সুবিধা কমে আসবে, যা দুই দেশের জন্যই একটি বড় চ্যালেঞ্জ।”

    তাই এলডিসি-উত্তর বিশ্বে টিকে থাকতে হলে আঞ্চলিক বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিকল্প নেই, বলে মত দেন তিনি।

    সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “নেপাল থেকে বড় পরিসরে বিদ্যুৎ আমদানি করতে হলে ভারতের সহযোগিতা প্রয়োজন। কারণ, ভারতের ট্রানজিট ব্যবস্থার ওপর নির্ভর করেই এই বিদ্যুৎ বাংলাদেশে আসবে।” তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে এখন আবার শুল্ক দেওয়ালের প্রবণতা বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রপ্তানি বাড়াতে হবে এবং রপ্তানির ধরনেও বৈচিত্র্য আনতে হবে।”

    এই আলোচনায় অংশগ্রহণকারীরা একমত হন যে, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও নেপালের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করা দরকার। বাণিজ্য, বিদ্যুৎ এবং অবকাঠামো খাতে যৌথ উদ্যোগের মধ্য দিয়েই দুই দেশ নিজেদের সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারবে। PTA স্বাক্ষর সেই যাত্রারই একটি গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    গোয়ালঘর, গুদাম, দোকান—সব জায়গাই যেনো তেলের ডিপো

    মার্চ 29, 2026
    অর্থনীতি

    রেমিট্যান্স প্রবাহে নতুন মাইলফলক

    মার্চ 29, 2026
    অর্থনীতি

    মধ্যপ্রাচ্যের সংঘাতের ছায়ায় বিপর্যস্ত শ্রমবাজার

    মার্চ 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.