Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»অর্থনীতি»বছরে ৩৭ লাখ টিইইউএস হ্যান্ডলিংয়ের পথে চট্টগ্রাম বন্দর
    অর্থনীতি

    বছরে ৩৭ লাখ টিইইউএস হ্যান্ডলিংয়ের পথে চট্টগ্রাম বন্দর

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগস্ট মাসে রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং করেছে। এই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫ সালের শেষ নাগাদ বার্ষিক সক্ষমতা বাড়িয়ে ৩৭ লাখ টিইইউএস (বিশফুট একক কনটেইনার) হ্যান্ডল করার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।

    গতকাল বুধবার  এক সংবাদ সম্মেলনে এনসিটির প্রধান পরিচালন কর্মকর্তা ক্যাপ্টেন মো. জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত আগস্টে এনসিটি ১ লাখ ২২ হাজার ৫১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডল করেছে। যা ২০২৪ সালের একই মাসের তুলনায় ২৭.৬ শতাংশ বেশি। গত বছর এ সময়ে হ্যান্ডল হয়েছিল ৯৬ হাজার টিইইউএস।

    ক্যাপ্টেন জাহিদ জানান, গত ৭ জুলাই থেকে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) এনসিটির ব্যবস্থাপনা নেওয়ার পর কার্যক্রমে দক্ষতা বেড়েছে। এর ফলে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমেছে, বহির্নোঙরে অপেক্ষার সময় হ্রাস পেয়েছে। এতে বন্দরের সার্বিক কার্যক্রমে গতি এসেছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালের শেষ নাগাদ বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ৩৭ লাখ টিইইউএসে পৌঁছাবে। যা ২০২৪ সালের ৩২.৭৫ লাখ টিইইউএস থেকে বড় অগ্রগতি হবে।

    সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিটি দীর্ঘমেয়াদে সিডিডিএল পরিচালনা করবে কি না, সে সিদ্ধান্ত নেবেন নীতিনির্ধারকেরা। চট্টগ্রাম বন্দর ২০২৪ সালে ৩২.৭৫ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডল করেছে। যা আগের বছরের ৩০.৫০ লাখ থেকে ৭.৪ শতাংশ বেশি। তবে এই প্রবৃদ্ধি সত্ত্বেও লয়েড’স লিস্ট ওয়ান হান্ড্রেড পোর্টস ২০২৫ র‍্যাংকিংয়ে বন্দরটি এক ধাপ পিছিয়ে ৬৮তম স্থানে নেমেছে। কারণ সৌদি আরবের দাম্মাম বন্দর ৩২.৯০ লাখ টিইইউএস হ্যান্ডল করে ৬৭তম স্থানে উঠে এসেছে।

    চট্টগ্রাম বন্দরের সেরা অবস্থান ছিল ২০১৯ সালে, যখন এটি ৫৮তম স্থানে ছিল। দেশের ৯০ শতাংশের বেশি আন্তর্জাতিক বাণিজ্য এই বন্দর দিয়ে পরিচালিত হয়। ২০০৭ সালে চালু হওয়া পাঁচ বার্থের নিউ মুরিং টার্মিনাল বন্দরের সবচেয়ে বড় কনটেইনার অবকাঠামো।

    তবে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরকে জাহাজ জট, বিলম্ব এবং ধীর কনটেইনার ডেলিভারির মতো সমস্যায় পড়তে হয়েছে। এতে রপ্তানিকারক ও আমদানিকারকদের খরচ বেড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রতিযোগিতা ফেরাতে অন্তর্বর্তী সরকার সংস্কার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে নিউ মুরিং টার্মিনালের দায়িত্ব পায় সিডিডিএল, যা জাহাজ নির্মাণ ও ডকইয়ার্ড পরিচালনায় অভিজ্ঞ একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান।

    কর্তৃপক্ষের আশা, নতুন ব্যবস্থাপনায় জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম আরও কমবে, কনটেইনার হ্যান্ডলিং বাড়বে এবং চট্টগ্রাম বন্দর একটি নির্ভরযোগ্য আঞ্চলিক হাবে রূপ নেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির সম্ভাবনায় কমল তেলের দাম

    মে 25, 2026
    অর্থনীতি

    করজালে যুক্ত হচ্ছে লক্ষাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান

    মে 24, 2026
    অর্থনীতি

    গাড়ির দামের ওপরই নির্ভর করবে নতুন কর কাঠামো

    মে 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.