Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনৈতিক অঞ্চলে অপটিমাপ্লাস্টের ৫০ কোটি টাকার বিনিয়োগ
    অর্থনীতি

    অর্থনৈতিক অঞ্চলে অপটিমাপ্লাস্টের ৫০ কোটি টাকার বিনিয়োগ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও অপটিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের মধ্যে ৩ একর জমি বরাদ্দ–সংক্রান্ত লিজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেজা কার্যালয়ে এই চুক্তি হয়। বেজার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৩ দশমিক ৯৬ মিলিয়ন ডলার বা প্রায় ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। এই অর্থে তারা নতুন কারখানা নির্মাণ করবে। সেখানে প্লাস্টিক বোতল, লুব্রিকেন্ট ও পেইন্ট কনটেইনার, বাকেট, ঢাকনা, ক্যাপ, পিইটি প্রিফর্ম, পিইটি জার, রক্তের ব্যাগ ও গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

    অপটিমাপ্লাস্ট ১৯৯৪ সালে চট্টগ্রামে রিলায়েন্স ক্যান ইন্ডাস্ট্রি নামে কার্যক্রম শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্লাস্টিক রিজিড ও প্যাকেজিং পণ্য উৎপাদনে শীর্ষ পর্যায়ে রয়েছে। প্রায় ৯৬ কোটি টাকা বার্ষিক টার্নওভার নিয়ে তারা উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব প্রক্রিয়ায় কনটেইনার, শিল্প উপাদান ও প্যাকেজিং সল্যুশন সরবরাহ করছে।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। অপটিমাপ্লাস্টের এই বিনিয়োগ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনবে এবং শিল্পে সমন্বয় তৈরি করবে।

    অপটিমাপ্লাস্টের ব্যবস্থাপনা পরিচালক জি এম একরামুল হক অনুষ্ঠানে জানান, দ্রুত কারখানা নির্মাণের কাজ শুরু হবে। তিনি বলেন, “আমরা শিল্প নগরের অন্যান্য প্রতিষ্ঠানের চাহিদা পূরণের লক্ষ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কারখানা গড়ে তুলব।”

    বর্তমানে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১৪টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম চালাচ্ছে এবং আরও ২০টির নির্মাণকাজ চলছে। দেশের সবচেয়ে বড় এ পরিকল্পিত শিল্পাঞ্চলে শিল্পকারখানার পাশাপাশি নগর সুবিধাও যুক্ত হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    অর্থনীতির টালমাটাল সময়ে ভারসাম্যপূর্ণ বাজেটের প্রত্যাশা

    এপ্রিল 13, 2026
    অর্থনীতি

    তামাক কর সংস্কারে আয় বাড়বে ৮৫ হাজার কোটি

    এপ্রিল 13, 2026
    অর্থনীতি

    জুলাই–জানুয়ারিতে বাজেট ঘাটতি কমেছে ৫.০ শতাংশ

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.