Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভূমি জরিপ আধুনিকায়নে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার চুক্তি
    অর্থনীতি

    ভূমি জরিপ আধুনিকায়নে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার চুক্তি

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে প্রতি ২৫ বছর পরপর ভূমি জরিপ হয়ে থাকে। এবার শুরু হতে যাওয়া জরিপ সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

    দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মধ্যে ডিজিটাইজড ক্যাডাস্ট্রাল সার্ভে ও সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়ন নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এ চুক্তির মাধ্যমে দেশে ভূমি সেবায় নতুন দিগন্তের সূচনা হলো।

    আজ বুধবার দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ২০২৫ কে-জিও ফেস্টে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদ এবং দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মি. লি সাং কিয়ং অংশ নেন।

    ভূমি মন্ত্রণালয় জানায়, এই এমওইউর ফলে সমগ্র বাংলাদেশে ডিজিটাল ভূমি জরিপ পরিচালনা এবং সমন্বিত তথ্য ব্যবস্থাপনা সিস্টেম চালু করার পথ তৈরি হলো। এর মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থাপনা শতভাগ ডিজিটালাইজেশনের দিকে আরও এগিয়ে গেল। নতুন এই জরিপ মূলত আধুনিক প্রযুক্তিভিত্তিক ডিজিটাল কার্যক্রম। এর মাধ্যমে জমির মালিকানা যাচাই, রেকর্ড সংরক্ষণ এবং ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    ভূমি মন্ত্রণালয় বলছে, আধুনিক ডিজিটাল পদ্ধতিতে জমি সংক্রান্ত সব তথ্য সংরক্ষণ করলে জমি নিয়ে বিরোধ কমবে। দলিল ও রেকর্ডের সঠিকতা নিশ্চিত হবে। পাশাপাশি অটোমেশনের মাধ্যমে নাগরিক ভোগান্তিও কমে আসবে। এ প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ, অবস্থান, ব্যবহারযোগ্যতা এবং শ্রেণিবিন্যাস সম্পর্কিত নির্ভুল ও হালনাগাদ তথ্য সহজে সংগ্রহ ও সংরক্ষণ করা সম্ভব হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আগামী বাজেটে চার বিষয়ে সরকারের বিশেষ নজর থাকবে: এনবিআর চেয়ারম্যান

    মে 17, 2026
    অর্থনীতি

    পে-স্কেল বাস্তবায়নে বাজেটে রাখা হচ্ছে ৩৭ হাজার কোটি টাকা

    মে 17, 2026
    অর্থনীতি

    আমলাতান্ত্রিক ধীরগতিতে হারাচ্ছে ব্যবসার গতি—কাগজপত্রের জটিলতা চলবে কতদিন?

    মে 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.