Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক খাতের সংকটে নীতিসহায়তা কতটা কার্যকর হবে?
    অর্থনীতি

    ব্যাংক খাতের সংকটে নীতিসহায়তা কতটা কার্যকর হবে?

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ব্যাংক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অভ্যন্তরীণ অস্থিরতা, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় কার্যক্রমে বড় ধাক্কা লেগেছে। এর প্রভাবে সামগ্রিক অর্থনীতি ও ব্যাংকিং খাতের আর্থিক কাঠামো ঝুঁকির মুখে পড়েছে।

    এই পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিশেষ নীতিসহায়তা ঘোষণা করেছে সরকার। অর্থনীতিবিদ ও ব্যাংক বিশেষজ্ঞরা মনে করছেন, উদ্যোগটি ইতিবাচক। সঠিকভাবে বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্য আবার ঘুরে দাঁড়াতে পারবে। তবে একইসঙ্গে নীতির অপব্যবহার রোধে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

    নীতিসহায়তার সুবিধা

    ঘোষিত নীতিসহায়তায় মাত্র দুই শতাংশ ঋণ পরিশোধ করলেই খেলাপি ঋণ ১০ বছরের জন্য নিয়মিত করার সুযোগ দেওয়া হবে।

    • যেসব প্রতিষ্ঠান বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, ডলার সংকট বা রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এ সুবিধা পাবে।
    • অতীতে পুনঃতফসিলীকরণ বা পুনর্গঠনের সুযোগ পাননি—এমন ব্যবসায়ীরাও অগ্রাধিকার পাবেন।
    • যে কোনো পরিমাণ খেলাপি ঋণ পুনর্গঠন করা যাবে। তবে ৩০০ কোটি টাকার বেশি ঋণ পুনর্গঠনে ব্যাংক নিজে সিদ্ধান্ত নিতে না পারলে, তা পাঠাতে হবে নীতিসহায়তা সংক্রান্ত বাছাই কমিটির কাছে।

    বিশেষজ্ঞদের সতর্কতা

    ব্যবসায়ী নেতারা বলছেন, নীতিটি সৎ উদ্দেশ্যে নেওয়া হলেও এর প্রয়োগে সতর্ক না হলে অপব্যবহার ঘটতে পারে। অতীতে একই ধরনের সুবিধা নিয়ে প্রভাবশালীরা ব্যাংক থেকে টাকা তুলে পাচার করেছেন। ফলে নতুন নীতিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা সুবিধা পাবেন কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে।

    বিকেএমইএ’র সাবেক সভাপতি মো. ফজলুল হক বলেন, “অনেক ব্যবসায়ী আন্দোলন ও অস্থিরতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সার্কুলার সঠিকভাবে প্রয়োগ করা গেলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন।” তবে তিনি সতর্ক করে বলেন, “ইচ্ছাকৃত খেলাপিরা আবারও সুবিধা নিতে চাইবে। তারা সুযোগ পেলে টাকা তুলে আবার পাচার করবে। তাই তাদের বাদ দিয়ে প্রকৃত ব্যবসায়ীদের সহায়তা দিতে হবে।”

    বিজিএপিএমইএ’র সভাপতি মো. শাহরিয়ার বলেন, “যারা টাকা নিয়ে পালিয়েছে, তারা যেন কোনোভাবেই এ সুবিধা না পায়। ইচ্ছাকৃত খেলাপিরা সুবিধা পেলে সৎ ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ পড়বে।”

    দেশের রপ্তানি আয়ের ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক শিল্প থেকে। এই খাতের অনেক কারখানা রাজনৈতিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, সরকারের এই উদ্যোগ পোশাক খাতের অনেক প্রতিষ্ঠানকে টিকে থাকার সুযোগ দেবে।

    তবে সবাই আশাবাদী নন। বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, “২০১৬ সালের পর কয়েক দফায় এ ধরনের সুবিধা দেওয়া হয়েছে। ২০২২ সালে মাস্টার সার্কুলার দিয়েও একই সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু তখন খেলাপি ঋণ কমেনি, বরং বেড়েছে। এবারও সেই পুনরাবৃত্তি ঘটবে।”

    সরকারের নীতিসহায়তা ব্যবসায়ী সমাজে স্বস্তি আনলেও ইচ্ছাকৃত খেলাপিদের সুযোগ দিলে তা ব্যাংক খাতের জন্য নতুন বিপদ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগটি ভালো, তবে প্রয়োগে কঠোরতা না থাকলে এর ফলাফল হবে নেতিবাচক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    বাংলাদেশ ব্যাংককে পাশ কাটিয়ে ‘ফেরার দরজা’ খুলল বিতর্কিত ১৮ক ধারা

    এপ্রিল 13, 2026
    ব্যাংক

    ব্যাংক রেজল্যুশন আইন: সংস্কার নাকি বিতর্কিত মালিক পুনর্বাসনের পথ?

    এপ্রিল 13, 2026
    ব্যাংক

    ২০ শীর্ষ ঋণখেলাপির পেটে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের ৯১ হাজার কোটি টাকা

    এপ্রিল 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.