Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাতিল হলো এলসির নগদ জমা প্রক্রিয়া
    অর্থনীতি

    বাতিল হলো এলসির নগদ জমা প্রক্রিয়া

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাণিজ্য মন্ত্রণালয় নতুন আমদানি নীতির খসড়া প্রণয়ন করেছে। এটি আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। খসড়ার ধারা-উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বড় ধরনের সংশোধন না হলে ওই বৈঠকেই অনুমোদন দেওয়া হবে।

    নীতির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এবারের আমদানি নীতি ব্যবসাবান্ধব। নীতি প্রণয়নের আগে ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চূড়ান্ত হলে ব্যবসায়ীরা স্বাগত জানাবেন। ব্যবসায়ীদের দাবি, তাদের মতামতের প্রতিফলন অবশ্যই থাকতে হবে।

    বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানান, খসড়া নীতি আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়েছে। নীতি দেশের ব্যবসা-বাণিজ্যে সহায়ক হবে। তিনি আরও জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি অনুযায়ী এলসি খোলার সময় ন্যূনতম দর বা নগদ মার্জিনের নিয়ম বাতিল করা হয়েছে। এতে আমদানিকারকদের চাপ কমবে। আগে পণ্যের ধরনভেদে শতভাগ নগদ মার্জিন জমা দিতে হতো। এতে ডলার সংকটে ব্যবসায়ীরা বিপাকে পড়েছিলেন।

    বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী মোটরকার, ইলেকট্রনিক্স, স্বর্ণ, পোশাক, চামড়া, পাটজাত পণ্য, আসবাব, খাদ্য ও পানীয়সহ অনেক পণ্যে শতভাগ নগদ মার্জিন বাধ্যতামূলক ছিল। পরে জরুরি পণ্যে কিছু ছাড় দেওয়া হয়। তবে এবার খসড়ায় নগদ মার্জিন সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

    ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ বলেন, এলসি মার্জিন তুলে দেওয়ার সিদ্ধান্ত ব্যবসায়ীরা স্বাগত জানাবেন। তবে কাস্টমস জটিলতা, নীতির ঘনঘন পরিবর্তন, বৈদেশিক মুদ্রার অস্থিরতা ও উচ্চ শুল্ক বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। তাই দীর্ঘমেয়াদি স্থিতিশীল নীতি ও কাস্টমস সংস্কার জরুরি।

    বাংলাদেশে প্রতি তিন বছর অন্তর আমদানি নীতি জারি হয়। সর্বশেষ ২০২১-২০২৪ অর্থবছরের জন্য নীতি কার্যকর ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নতুন নীতি প্রণয়নের উদ্যোগ নেয়। অনুমোদনের পর এটি ২০২৫ সালের জুন থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত কার্যকর হবে। খসড়া প্রণয়নের আগে ব্যবসায়ী সংগঠন ও চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, অতীতে মুষ্টিমেয় কয়েকজনের স্বার্থে নীতি করা হয়েছিল। এবারের নীতিতে ব্যবসায়ীদের মতামতের প্রতিফলন থাকবে বলে আশা করছেন।

    মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের প্রস্তাব খসড়ায় যুক্ত হয়েছে। আমদানি করা খাদ্য বিদেশি অনুমোদিত ল্যাবে পরীক্ষা করা হলে দেশে পুনরায় পরীক্ষা করতে হবে না। নীতির খসড়ায় বর্জ্য, চিংড়ি, শূকরজাত পণ্য, পোস্তদানা, পুরোনো কম্পিউটার, ফটোকপিয়ার, দুই স্ট্রোক ইঞ্জিন, হাইড্রোলিক হর্ন, ক্ষতিকর রাসায়নিক ও অশ্লীল বা নাশকতামূলক প্রকাশনা আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

    শর্ত সাপেক্ষে আমদানি করা যাবে পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি, তিন বছরের বেশি পুরোনো ১৬৫ সিসির ওপর মোটরসাইকেল, কারেন্ট জাল, এলএনজি, খেলনা, বেসামরিক বিমান ও হেলিকপ্টার। যুদ্ধজাহাজ বা অস্ত্র আমদানিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এছাড়া, উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানি করা যাবে না। শুধু যৌথ প্রযোজনার ছবি এর বাইরে থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার

    মে 3, 2026
    অর্থনীতি

    জ্বালানি ঘাটতিতে উৎপাদন নেমেছে অর্ধেকে, ব্যয় বেড়েছে ৩০–৩৫ শতাংশ

    মে 3, 2026
    অর্থনীতি

    রপ্তানিতে স্বস্তির হাওয়া, এপ্রিলে আয় ৪ বিলিয়ন ডলার

    মে 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.