Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমদানি করা ব্র্যান্ডেড ওষুধে ট্রাম্পের ১০০% শুল্ক ঘোষণা
    অর্থনীতি

    আমদানি করা ব্র্যান্ডেড ওষুধে ট্রাম্পের ১০০% শুল্ক ঘোষণা

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধে কঠোর অবস্থান নিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি আমদানি করা ওষুধ, ট্রাক, ঘর সাজানোর সামগ্রী ও আসবাবপত্রে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। আগামী ১ অক্টোবর থেকে এই নীতি কার্যকর হবে।

    ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “আমরা আমদানি করা যেকোনো ব্র্যান্ডেড বা পেটেন্ট করা ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব, যদি না সেই কোম্পানি যুক্তরাষ্ট্রে নিজস্ব কারখানা তৈরি করে।” তিনি আরও ঘোষণা দেন, বিশ্বের অন্য দেশে তৈরি সব ভারী ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এতে পিটারবিল্ট, কেনওয়ার্থ, ফ্রেইটলাইনার, ম্যাক ট্রাকসসহ স্থানীয় উৎপাদকরা লাভবান হবে। তবে এই সিদ্ধান্তের প্রভাবে সুইডেনের ভলভো ও জার্মানির ডাইমলার কোম্পানির শেয়ারদর ইউরোপের বাজারে হঠাৎ কমে যায়।

    ট্রাম্পের দাবি, জাতীয় নিরাপত্তার কারণেই ট্রাক আমদানিতে এই কড়াকড়ি আনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তার প্রশাসন ২৩২ ধারা ব্যবহার করে আমদানি করা ট্রাকের ওপর জাতীয় নিরাপত্তা তদন্ত শুরু করে। এই আইনের অধীনে প্রেসিডেন্ট আমদানিকে নিরাপত্তার জন্য হুমকি মনে করলে শুল্ক আরোপ করতে পারেন।

    শুধু ওষুধ ও ট্রাক নয়, ট্রাম্প ঘর সাজানোর পণ্যেও বড় অঙ্কের শুল্ক ঘোষণা করেছেন। ১ অক্টোবর থেকে রান্নাঘরের ক্যাবিনেট, বাথরুম ভ্যানিটি ও সংশ্লিষ্ট সব পণ্যের ওপর ৫০ শতাংশ এবং আসবাবপত্রের গদি জাতীয় জিনিসপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ হবে।

    যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া আসবাবপত্রের ৬০ শতাংশই আমদানিকৃত। এর মধ্যে ৮৬ শতাংশ কাঠের আসবাবপত্র এবং ৪২ শতাংশ গদি জাতীয় আসবাব এশিয়া থেকে এসেছে। ফলে এই সিদ্ধান্তে বাজারে বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ওয়েফেয়ার ও উইলিয়ামস সোনোমার মতো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের শেয়ারদরও ধসে পড়েছে।

    বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই নতুন শুল্কনীতি আবারও মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়াতে পারে। তবে তিনি মনে করছেন, সুরক্ষামূলক এই নীতিই যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে পুনর্গঠনে সহায়ক হবে।

    এর আগে ট্রাম্প প্রশাসন সব দেশের আমদানির ওপর প্রাথমিকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করে। পাশাপাশি কানাডা, মেক্সিকো ও চীনের মতো বাণিজ্য অংশীদার দেশগুলোতেও অতিরিক্ত শুল্ক বসানো হয়। চীনের ক্ষেত্রে ফেন্টানিল পাচার ও অবৈধ অভিবাসনের কারণ দেখানো হয়। তবে নতুন শুল্ক ব্যবস্থা আগের সিদ্ধান্তগুলোর সঙ্গে কীভাবে যুক্ত হবে, তা এখনো স্পষ্ট নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার

    মে 3, 2026
    অর্থনীতি

    জ্বালানি ঘাটতিতে উৎপাদন নেমেছে অর্ধেকে, ব্যয় বেড়েছে ৩০–৩৫ শতাংশ

    মে 3, 2026
    অর্থনীতি

    রপ্তানিতে স্বস্তির হাওয়া, এপ্রিলে আয় ৪ বিলিয়ন ডলার

    মে 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.