Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেবিচকের অতিমাত্রায় সারচার্জের বোঝায় দিশেহারা বাংলাদেশের এয়ারলাইনগুলো
    অর্থনীতি

    বেবিচকের অতিমাত্রায় সারচার্জের বোঝায় দিশেহারা বাংলাদেশের এয়ারলাইনগুলো

    হাসিব উজ জামানUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের এয়ারলাইনগুলো বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে নেওয়া বিভিন্ন সেবার জন্য আদায়কৃত অতিরিক্ত সারচার্জের বোঝায় কঠিন সংকটে পড়েছে। স্থানীয় এয়ারলাইনগুলোর কাছে বেবিচকের মোট পাওনা এখন দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫১ কোটি টাকারও বেশি, যা দেশের বিমান খাতে এক বিশাল আর্থিক চাপ তৈরি করেছে।

    স্থানীয় এয়ারলাইনগুলোর মতে, এই উচ্চ সারচার্জের বোঝা “অসহনীয়” পর্যায়ে পৌঁছে গেছে। ইতিমধ্যে অন্তত তিনটি বেসরকারি বিমান সংস্থা বকেয়া পরিশোধ না করে তাদের কার্যক্রম স্থগিত করেছে। অন্য সংস্থাগুলোও বকেয়া পরিশোধ করতে করতে হিমশিম খাচ্ছে। বেবিচকের তথ্যানুসারে, মোট বকেয়ার ৭৮ শতাংশ, প্রায় ৫ হাজার ৭৩৪ কোটি টাকা, এই সারচার্জ থেকে এসেছে।

    সারচার্জে বৈষম্য
    ভারত ও পাকিস্তানসহ প্রতিবেশী দেশে বিমানবন্দরে বছরে ১২–১৮ শতাংশ সারচার্জ নেওয়া হয়, যেখানে বাংলাদেশে অ্যারোনটিক্যাল বিল দেরিতে পরিশোধের জন্য বার্ষিক ৭২ শতাংশ সারচার্জ ধার্য করা হয়েছে, যা মাসিক হিসাব করলে ৬ শতাংশ হয়। অন্যদিকে, এই অঞ্চলের সিঙ্গাপুরে এই হার ৮ শতাংশ এবং ওমানে ১০ শতাংশ।

    দেশের ৮টি বিমানবন্দরে বেবিচক মোট ছয় ধরনের অ্যারোনটিক্যাল সেবার চার্জ নেয়, যেমন: নিয়ন্ত্রণ কক্ষ, রানওয়ে, এপ্রোন এরিয়া, টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, অ্যাম্বারকেশন ওভার ফ্লাই/ল্যান্ডিং এবং বিমান পার্কিং। সময়মতো বিল না পরিশোধ করলে এ চার্জের ওপর অতিরিক্ত সারচার্জ আরোপিত হয়।

    ইউএস-বাংলা এয়ারলাইনসের মুখপাত্র মো. কামরুল ইসলাম বলেন, “যাত্রীসংকট ও নানা জটিলতার কারণে অনেক সময় বিমান সংস্থা যথাসময়ে বিল পরিশোধ করতে পারে না। কিন্তু সারচার্জ মাসিক ৬ শতাংশ হওয়ায় এটি আমাদের জন্য ভীষণ বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশী দেশগুলোতে এই হার মাত্র ১ শতাংশ। দীর্ঘদিন ধরে আমরা এই হার কমানোর দাবি জানিয়ে আসছি। এটি কমলে সংস্থাগুলো টিকে থাকার সম্ভাবনা বাড়ত এবং ব্যবসা আরও টেকসই হতো।”

    এয়ারলাইনস অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (এওএবি) মহাসচিব মফিজুর রহমানও বলেন, “উচ্চ সারচার্জ দিয়ে দ্রুত টাকা আদায় হবে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু বাস্তবে এটি বিপরীত প্রভাব ফেলেছে। ফলে এয়ারলাইনগুলোকে বকেয়া পরিশোধ করা প্রায় অসম্ভব হয়ে গেছে।”

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, “ছয় ধরনের অ্যারোনটিক্যাল এবং চার ধরনের নন-অ্যারোনটিক্যাল চার্জ নিয়মিত আদায় করা হয়। যেসব বিল সময়মতো পরিশোধ হয়নি, তার কারণে বিপুল বকেয়া জমে গেছে। আমরা নিয়মিত এয়ারলাইনগুলোকে চিঠি দিয়ে স্মরণ করাই।”

    বড় বিমানের বেশি বকেয়া
    ২০২৪-২৫ অর্থবছরের শেষে বেবিচকের কাছে দেশের পাঁচটি সরকারি ও বেসরকারি এয়ারলাইনের মোট পাওনা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫১ কোটি টাকারও বেশি। সবচেয়ে বড় বোঝা রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। এখানে বেবিচকের পাওনা ৬ হাজার ৬৮ কোটি টাকা, যার মধ্যে ৪ হাজার ৭৯৪ কোটি টাকারও বেশি সারচার্জ।

    বেসরকারি এয়ারলাইনগুলোর ক্ষেত্রেও বকেয়ার বড় অংশই সারচার্জ। তিনটি সংস্থা—ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ এবং জিএমজি এয়ারলাইনস—ই ইতিমধ্যে কার্যক্রম বন্ধ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, জেট ফুয়েলের দাম, সীমিত মূলধন এবং দুর্বল ব্যবস্থাপনার পাশাপাশি এই উচ্চ সারচার্জ তাদের সংকটকে আরও জটিল করে তুলেছে।

    ইউনাইটেড এয়ারওয়েজের স্বতন্ত্র পরিচালক কাজী ওয়াহিদুল আলম বলেন, “মূল দেনা ৫৭ কোটি টাকা পরিশোধের প্রস্তাব দিলেও অর্থ মন্ত্রণালয় সেটি নাকচ করে দেয়। সারচার্জের চাপে সংস্থাটির পুনরায় চালুর স্বপ্ন ভেস্তে যায়।”

    রেকর্ড মুনাফা এবং বকেয়া
    গত অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৩৭ কোটি টাকা মুনাফা ঘোষণা করলেও চলতি বছরের জুলাই পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ হাজার ৬৯১ কোটি টাকার বকেয়া রয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও ১ হাজার ৭৮৫ কোটি টাকার পাওনা আছে। সংস্থার সাবেক মুখপাত্র এ বি এম রওশন কবির বলেন, “পুরনো বিলের ওপর সারচার্জের কারণে এই টাকা পরিশোধ হয়নি। আমরা হালনাগাদ বিল নিয়মিত পরিশোধ করি এবং বকেয়া নিয়ে সরকারের সাথে আলোচনা চলছে।”

    সারচার্জ কমানোর সম্ভাবনা
    বেবিচকের পরিচালক এস এম লবলুর রহমান স্বীকার করেন, “সারচার্জের হার সরকার নির্ধারণ করে। আমরা শুধুমাত্র সরকারের নির্দেশ অনুযায়ী তা কার্যকর করি। তবে ১৮ শতাংশে কমানোর বিষয়টি চূড়ান্ত বিবেচনায় রয়েছে। পুরনো বকেয়ার সারচার্জ কমানো বা মওকুফ করার ক্ষমতা আমাদের নেই। এ জন্য বিমান সংস্থাগুলোকে সরকারের কাছে আবেদন করতে হবে।”

    ফলে, ৫ হাজার ৭৩৪ কোটি টাকা সারচার্জ বাবদ জমে থাকা এই বিশাল বকেয়া কীভাবে নিষ্পত্তি হবে, তা এখনও অনিশ্চিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার

    মে 3, 2026
    অর্থনীতি

    জ্বালানি ঘাটতিতে উৎপাদন নেমেছে অর্ধেকে, ব্যয় বেড়েছে ৩০–৩৫ শতাংশ

    মে 3, 2026
    অর্থনীতি

    রপ্তানিতে স্বস্তির হাওয়া, এপ্রিলে আয় ৪ বিলিয়ন ডলার

    মে 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.