Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কর নীতি ও প্রশাসন সংস্কার না হলে এনবিআরের সংকট বাড়বে
    অর্থনীতি

    কর নীতি ও প্রশাসন সংস্কার না হলে এনবিআরের সংকট বাড়বে

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের সুপারিশ সঠিকভাবে বাস্তবায়ন না হলে সংস্থার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন পরামর্শক কমিটির সদস্য মো. ফরিদ উদ্দিন। তিনি বলেন, পরামর্শক কমিটি রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার সুপারিশ করেছিল। তবে তা এখনও করা হয়নি।

    গতকাল রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় ‘বাংলাদেশে কার্যকর শাসন ব্যবস্থা ও কর সংস্কার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই তথ্য উঠে আসে। আলোচনা আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। ফরিদ উদ্দিন বলেন, “কমিটি সুপারিশ করেছিল দুটি বিভাগ আলাদা করার। কিন্তু বাস্তবে তা হয়নি। যদি সরকার সমন্বয় করতে ব্যর্থ হয়, বর্তমান পরিস্থিতি আরও খারাপ হতে পারে।” তিনি ব্যবসায়ীদের বিভিন্ন ফোরামে এই বিষয় নিয়ে আলোচনা করার আহ্বান জানান।

    তিনি আরও বলেন, “গত ১০-১৫ বছরে ব্যবসায়ীরা এনবিআরের বিষয়ে যেসব দাবি ও মতামত জানিয়েছিলেন, সব মূল্যায়ন করে সংস্কার কমিটি সুপারিশ আকারে প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদন মতামতের জন্য ৭৫টি প্রতিষ্ঠান, চেম্বার ও সংস্থায় পাঠানো হয়েছিল। বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের কাছেও মতামত চাওয়া হয়েছিল কিন্তু পূর্ণাঙ্গ উত্তর পেয়েছি শুধু ফরেন চেম্বার থেকে। ঢাকা চেম্বার, এমসিসিআই ও আইসিএমএবি থেকে আংশিক মতামত এসেছে। বাকিরা কিছু জানাননি।”

    এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, “ব্যবসায়ী ও অংশীজনদের সুপারিশগুলো গ্রহণ করা জরুরি। প্রতিবেদন তৈরি হয়েছে, অধ্যাদেশও হয়েছে, কিন্তু রাজনৈতিক কমিটমেন্ট না থাকলে বাস্তবায়ন কঠিন।” তিনি জানান, কর ব্যবস্থাপনা ও কর নীতি আলাদা করার মূল উদ্দেশ্য ছিল বেসরকারি খাতকে নীতি প্রণয়ে যুক্ত করা। সুপারিশে নীতি প্রণয়নে বেসরকারি খাতের কিছু ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে রাখতে বলা হয়েছিল এবং নীতিটি অন্তত পাঁচ বছর মান্য করার কথা বলা হয়েছিল।

    তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান মনে করেন, এনবিআরের দুই ভাগ করলে সব সমস্যা সমাধান হবে না। তিনি বলেন, “রাজস্ব বোর্ড ও তার অঙ্গসংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে। কর নীতি কমপক্ষে পাঁচ বছর স্থায়ী করতে হবে। আইন, এসআরও, বিধি-বিধান ও প্রজ্ঞাপন প্রণয়নে অংশীজনদের মতামত নেওয়া প্রয়োজন।”

    নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “রফতানিমুখী শিল্প খাতের বর্তমান করনীতি বেআইনি এবং মানবাধিকারবিরোধী। মূলধনি যন্ত্রপাতি আমদানি ও অন্যান্য ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রয়োজন। এতে সময় এবং খরচ উভয়ই বাড়ে।”

    সভায় মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান তানভিরুর রহমান বলেন, “দেশে মাত্র ৩ শতাংশ মানুষ আয়কর দেন। ব্যবসায়িক পর্যায়ে কর ফাঁকিও বড়। কর আইন কার্যকর করতে পারদর্শিতা কম। প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও রাজনৈতিক হস্তক্ষেপ প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। কর সংগ্রহ ব্যবস্থা জটিল ও স্বেচ্ছাচারিতামূলক।”

    পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, “সরকারের হাতে বিনিয়োগের জন্য যথেষ্ট টাকা নেই। এতে অবকাঠামো, স্বাস্থ্য ও আইন-শৃঙ্খলা খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবও রয়েছে। ব্যক্তিগত খাতও সেবা পেতে সমস্যায় পড়ছে।”

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি ও বিজিএমইএর সাবেক পরিচালক এএম মাহবুব চৌধুরী, এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেসের পরিচালক স্নেহাশীষ বড়ুয়া, স্কয়ার ফার্মার নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও মেট্রোপলিটন চেম্বার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চাপের মুখে দেশের জাহাজ ভাঙা শিল্প

    মার্চ 19, 2026
    অর্থনীতি

    বিশ্ব অর্থনীতিকে সচল রাখে যে ১০ নৌপথ

    মার্চ 19, 2026
    অর্থনীতি

    শিল্পঋণে ঝুঁকি বাড়ছে

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.