Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনভয় টেক্সটাইলসের মুনাফা দ্বিগুণ, ৩০% নগদ লভ্যাংশ ঘোষণা
    অর্থনীতি

    এনভয় টেক্সটাইলসের মুনাফা দ্বিগুণ, ৩০% নগদ লভ্যাংশ ঘোষণা

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 30, 2025সেপ্টেম্বর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এনভয় টেক্সটাইলস ৩০ জুন ২০২৫ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করবে। কোম্পানির মুনাফা আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি হওয়ায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

    কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৬ ডিসেম্বর। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর। এজিএম মিশ্র পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার এই তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত বছরের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৪০ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৫৮.৩২ টাকা এবং শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) ৪.৭৭ টাকা। ২০২৪ সালে এই মান ছিল যথাক্রমে ৩.৫৮ টাকা, ৫১.৯৩ টাকা ও ৩.৬৮ টাকা।

    এর আগে ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য বছরের ইপিএস হয়েছে ৩.৫৮ টাকা, আগের বছরের তুলনায় বেড়েছে ১.৯৫ টাকায়। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ৫১.৯৩ টাকা। ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ারসংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর মধ্যে ৬৫.১৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধারণ করেন ২৪.৯৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৯.৮০ শতাংশ শেয়ার রয়েছে।

    কোম্পানিটি সম্প্রতি অত্যাধুনিক বর্জ্য কাপড় পুনর্ব্যবহার উপযোগীকরণ কারখানার বাণিজ্যিক কার্যক্রম সফলভাবে শুরু করেছে। ডিএসই-এর ওয়েবসাইটে দেওয়া পৃথক এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। নতুন কারখানাটি টেকসই ও চক্রাকার উৎপাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত। বিদ্যমান কারখানা প্রাঙ্গণে এটি স্থাপিত এবং দৈনিক ১২ মেট্রিক টন বর্জ্য কাপড় প্রক্রিয়াকরণের সক্ষমতা রাখে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মিশ্র সংকেতে অর্থনীতি—মূল্যস্ফীতি কমলেও রপ্তানি-রাজস্বে চাপ

    মে 1, 2026
    অর্থনীতি

    কেন হঠাৎ স্বর্ণের দিকে ঝুঁকছে বিশ্ব?

    মে 1, 2026
    অর্থনীতি

    দেশে তেল-গ্যাসের তিন কূপ খনন করবে চীনা প্রতিষ্ঠান

    মে 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.