Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যমুনা সেতু সংস্কারে ১৪ কোটি টাকার চুক্তি
    অর্থনীতি

    যমুনা সেতু সংস্কারে ১৪ কোটি টাকার চুক্তি

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 29, 2025সেপ্টেম্বর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যমুনা সেতুর বর্তমান রেল লেনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ডেক সংস্কার ও সংশ্লিষ্ট কাজের সম্ভাব্যতা যাচাই, বিস্তারিত নকশা প্রণয়ন এবং ভবিষ্যতে একটি নতুন অ্যানেক্স সেতু নির্মাণের প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আইইউটি-ডেভকন জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    আজ রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং আইইউটি-ডেভকন জেভি’র পক্ষে অধ্যাপক ড. শাকিল মোহাম্মদ রিফাত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী আইইউটি-ডেভকন জেভি’র সঙ্গে ১৪ কোটি ২৯ লাখ ৮৫ হাজার ৪০৫ টাকা ৪১ পয়সার কাজ সম্পাদনের দায়িত্ব নেওয়া হয়েছে। কাজটি আগামী ২১ মাসের মধ্যে শেষ করতে হবে।

    চুক্তির আওতায় পরামর্শক প্রতিষ্ঠান যমুনা সেতুর ডেকের ওপরের সকল উপাদান পুনর্বিন্যাস করে বর্তমান ৬.৩১৫ মিটার প্রশস্ত দুই-লেন একমুখী ট্রাফিককে ৭.৩০ মিটার প্রশস্ত দুই-লেন একমুখী ট্রাফিকে রূপান্তরের কারিগরি পরামর্শ প্রদান করবে। এছাড়া সমীক্ষা প্রতিবেদন ও নকশা প্রণয়নসহ নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগের বিওকিউ, কারিগরি স্পেসিফিকেশন এবং দরপত্র দলিল প্রস্তুত করা হবে। পরামর্শক প্রতিষ্ঠান নির্মাণ কাজের তদারকিতেও সহায়তা দেবে। কাজ শেষ হলে সেতুর ওপর ও এপ্রোচ রোডে বিশেষ করে ঈদকালে যানজট কমে যাবে।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, “দ্রুত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কাজ সম্পন্ন করে জনভোগান্তি লাঘব করা হবে। নতুন রেল সেতু চালু হওয়ার পর যমুনা সেতুর মূল কাঠামোর ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই চুক্তি বর্তমান রেল লেনের ডেক সংস্কার ও আনুষঙ্গিক কাজের সম্ভাব্যতা যাচাই করতে সহায়ক হবে এবং সেতুটি যথাযথভাবে ব্যবহারযোগ্য হবে।”

    তিনি আরও জানান, দেশের ক্রমবর্ধমান ট্রাফিক চাপ এবং পূর্ব-পশ্চিম অঞ্চলের দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে যমুনা নদীর পাশে নতুন অ্যানেক্স সেতু নির্মাণের প্রস্তাবের প্রাক-সম্ভাব্যতা যাচাইও করা হবে। এই যাচাইয়ে নতুন সেতুর সম্ভাব্য স্থান, কারিগরি চ্যালেঞ্জ, অর্থনৈতিক প্রভাব এবং পরিবেশগত দিকসমূহ বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে। অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইইউটি-ডেভকন জেভি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার

    মে 3, 2026
    অর্থনীতি

    জ্বালানি ঘাটতিতে উৎপাদন নেমেছে অর্ধেকে, ব্যয় বেড়েছে ৩০–৩৫ শতাংশ

    মে 3, 2026
    অর্থনীতি

    রপ্তানিতে স্বস্তির হাওয়া, এপ্রিলে আয় ৪ বিলিয়ন ডলার

    মে 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.