Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৪ প্রতিষ্ঠানের রদবদলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের উদ্বেগ
    অর্থনীতি

    ১৪ প্রতিষ্ঠানের রদবদলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের উদ্বেগ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের আর্থিক খাতে বড় পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন সমস্যাগ্রস্ত ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

    মোট ১৪টি প্রতিষ্ঠানের এই বড়সড় রদবদল পুঁজিবাজারে উদ্বেগ তৈরি করেছে। এদের মধ্যে অনেকেই শেয়ারবাজারে তালিকাভুক্ত এবং হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীর অর্থ এতে আটকে আছে। এই প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্পূর্ণভাবে পাশ কাটানো হয়েছে। বিনিয়োগকারীদের কাছে কোনো বার্তা না থাকায় শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। প্রায় দুই মাস ধরে এসব প্রতিষ্ঠানের শেয়ারের দর ৫০ থেকে ৬০ শতাংশ কমেছে।

    অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) ব্যাংক একীভূতকরণের জন্য আট সদস্যের কমিটি গঠন করেছে। বিস্ময়ের বিষয়, এতে বিএসইসির কোনো প্রতিনিধি রাখা হয়নি। তালিকাভুক্ত কোম্পানির বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত বাজারে সরাসরি প্রভাব ফেলে। তবুও স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এখনো সরকারি কোনো ঘোষণা নেই। ফলে কোম্পানিগুলো মূল্য সংবেদনশীল তথ্য  প্রকাশ করতে পারছে না।

    বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে এত বড় সিদ্ধান্ত নেওয়া গুরুতর ঝুঁকি তৈরি করছে। বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় এ ধরনের প্রক্রিয়ায় বিএসইসিকে অন্তর্ভুক্ত করা জরুরি। বিশেষ করে তালিকাভুক্ত ব্যাংক বা এনবিএফআই একীভূত বা বন্ধ হলে বিনিয়োগকারীদের সুরক্ষা ব্যবস্থা আগে থেকে জানানো প্রয়োজন। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, “ব্যাংক একীভূতকরণ খুব স্পর্শকাতর বিষয়। বিনিয়োগকারীদের অন্ধকারে রাখা ঠিক হয়নি। তাদের স্বার্থে স্টক এক্সচেঞ্জকেই এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু সেটাও হয়নি।”

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ধাপে ধাপে সব স্টেকহোল্ডারের সঙ্গে বসা হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেষ্টা করা হবে। বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, “বিষয়টি আমাদের কাছে আসলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, যেখানে বিনিয়োগকারীদের অর্থ আটকে আছে সেখানে শুরু থেকেই তাদের প্রতিনিধি থাকা জরুরি। নইলে একীভূতকরণ ও বন্ধের সিদ্ধান্ত বাজারে আস্থাহীনতা বাড়াবে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    বেসরকারি ব্যাংকে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, জাল সনদে কঠোর ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক

    সেপ্টেম্বর 8, 2026
    অপরাধ

    অবৈধ অটোরিকশা চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি রাজস্ব ক্ষতি

    সেপ্টেম্বর 8, 2026
    অর্থনীতি

    আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ

    সেপ্টেম্বর 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.