Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমানত সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন: দ্বিগুণ হলো সঞ্চয়ের নিরাপত্তা
    অর্থনীতি

    আমানত সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন: দ্বিগুণ হলো সঞ্চয়ের নিরাপত্তা

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 10, 2025অক্টোবর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের আর্থিক সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে অনুমোদন পেয়েছে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’। নতুন এই অধ্যাদেশে সুরক্ষিত আমানতের সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। ফলে দেশের প্রায় ৯৩ শতাংশ আমানতকারী এখন আরও বেশি নিরাপত্তা পাবেন বলে আশা করা হচ্ছে।

    গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর আগে ১৯৮৪ সালে ব্যাংক আমানতকারীদের সুরক্ষা দিতে প্রণীত হয় ‘ব্যাংক ডিপোজিট ইন্সুরেন্স অর্ডিন্যান্স’। পরবর্তীতে ২০০০ সালে তা সংস্কার করে ‘ব্যাংক আমানত বিমা আইন’ নামে পুনর্গঠন করা হয়। তবে সময়ের সঙ্গে আইনে নানা সীমাবদ্ধতা দেখা দেয়। তফসিলি ব্যাংকের আমানতকারীদের সুরক্ষা থাকলেও ফাইন্যান্স কোম্পানির আমানতকারীরা এর আওতার বাইরে ছিল। ফলে এদের সঞ্চয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না।

    নতুন অধ্যাদেশে এই অসংগতি দূর করা হয়েছে। এখন থেকে তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য পৃথক ‘আমানত সুরক্ষা তহবিল’ গঠন করা হবে। দুটি তহবিল সম্পূর্ণ আলাদা থাকবে এবং একে অপরের অর্থ বিনিময়যোগ্য হবে না। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এই তহবিলগুলোর ট্রাস্টি বোর্ড হিসেবে কাজ করবে। বোর্ড তহবিলের পরিচালনা ও প্রশাসনের দায়িত্ব দেখবে।

    অধ্যাদেশ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে, যা আমানত সুরক্ষা কার্যক্রম পরিচালনা করবে। পুরোনো আইন অনুযায়ী অন্তর্ভুক্ত সব তফসিলি ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে নতুন তহবিলের সদস্য হিসেবে বিবেচিত হবে। নতুন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দিয়ে সদস্যপদ নিতে পারবে।

    এ ছাড়া তহবিল থেকে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর রেজল্যুশনের ক্ষেত্রে শর্তসাপেক্ষ আর্থিক সহায়তা দেওয়ার বিধান রাখা হয়েছে। বিনিয়োগে নিরাপত্তা, বৈচিত্র্য ও তারল্য সংরক্ষণেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সবশেষে, আমানত ফেরতের সময়সীমা ১৮০ দিন থেকে কমিয়ে ১৭ কার্যদিবস নির্ধারণ করা হয়েছে। এতে আমানতকারীরা আগের তুলনায় অনেক দ্রুত তাদের সুরক্ষিত অর্থ ফিরে পাবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন, করলেন আবেদন

    এপ্রিল 12, 2026
    অর্থনীতি

    জুলাই–জানুয়ারিতে বাজেট ঘাটতি কমেছে ৫.০ শতাংশ

    এপ্রিল 12, 2026
    অর্থনীতি

    বাজেটে টেকসই অর্থনীতি গড়ার রূপরেখা—নতুন পরিকল্পনায় মিলবে কি স্বস্তি?

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.