Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১২টি নতুন ইউনিটে এনবিআর সম্প্রসারণ
    অর্থনীতি

    ১২টি নতুন ইউনিটে এনবিআর সম্প্রসারণ

    এফ. আর. ইমরানঅক্টোবর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর জাল সম্প্রসারণ ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস ও ভ্যাট প্রশাসনে ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ শুরু করেছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) মঙ্গলবার এক সরকারি আদেশে এনবিআরের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ পুনর্গঠন ও সম্প্রসারণের অংশ হিসেবে ১২টি নতুন কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট গঠন করেছে।

    বুধবার (১৫ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে নতুনভাবে ৩৫৯৭টি পদ সৃষ্টি হয়েছে। এর মধ্যে ৩৭৩টি ক্যাডার পদ এবং ৩২২৪টি নন-ক্যাডার পদ। পাশাপাশি বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিটেও জনবল বৃদ্ধি করা হয়েছে।

    আইআরডির আদেশ অনুযায়ী তিন পর্যায়ে নতুন ৫টি ভ্যাট কমিশনারেট, ৪টি কাস্টমস হাউস এবং ৩টি বিশেষায়িত দপ্তর গঠন করা হবে। সংস্কারের লক্ষ্য রাজস্ব আয় বৃদ্ধি, সেবার মান উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং পরোক্ষ কর ব্যবস্থাকে আরও কার্যকর করা।

    প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন পেতে এনবিআরের প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুমোদিত হয়েছে।

    নতুন কমিশনারেট ও কাস্টমস হাউস গঠনের পাশাপাশি বিদ্যমান দপ্তরের সম্প্রসারণ, ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কাস্টমস কার্যক্রম চালু এবং কাস্টমস ও ভ্যাট গোয়েন্দা কার্যক্রমের বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

    এনবিআর আশা করছে, এই প্রশাসনিক সংস্কার ও সম্প্রসারণের ফলে পরোক্ষ কর আহরণের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এছাড়া কর-জিডিপি অনুপাত উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই–জানুয়ারিতে বাজেট ঘাটতি কমেছে ৫.০ শতাংশ

    এপ্রিল 12, 2026
    অর্থনীতি

    বাজেটে টেকসই অর্থনীতি গড়ার রূপরেখা—নতুন পরিকল্পনায় মিলবে কি স্বস্তি?

    এপ্রিল 12, 2026
    ব্যাংক

    আলী রেজা ইফতেখার: বাংলাদেশের ব্যাংকিং খাতের এক শ্রেষ্ঠত্বের ধ্রুবতারা

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.