Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তিতাসে নতুন কম্প্রেসর, গ্যাস সরবরাহ বেড়ে ২২ মিলিয়ন ঘনফুট
    অর্থনীতি

    তিতাসে নতুন কম্প্রেসর, গ্যাস সরবরাহ বেড়ে ২২ মিলিয়ন ঘনফুট

    মনিরুজ্জামাননভেম্বর 12, 2025Updated:নভেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডে নতুন ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করা হয়েছে। এতে দেশের প্রাচীন এই গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) বিজিএফসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন–ই (কূপ নং ১১ ও ১২) এবং লোকেশন–জি (কূপ নং ১৭, ১৮ ও ২৭) দীর্ঘদিন ধরে ব্যবহারের কারণে কূপগুলোর ওয়েলহেড প্রেসার কমে গিয়েছিল। ফলে জাতীয় গ্রিডের চাপের তুলনায় কূপের চাপ কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছিল না।

    সমস্যার সমাধানে ওয়েলহেড প্রেসার বাড়িয়ে সরবরাহ অব্যাহত রাখতে লোকেশন–ই ও লোকেশন–জি তে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের প্রকল্প গ্রহণ করে বিজিএফসিএল।

    সংস্থার তথ্য অনুযায়ী, গত বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে কম্প্রেসর স্থাপনের কাজ শুরু হয়। সম্প্রতি টেস্টিং, কমিশনিং ও পারফরম্যান্স টেস্ট সম্পন্ন হয়েছে। এখন এই কম্প্রেসরের মাধ্যমে লোকেশন–ই থেকে দৈনিক প্রায় ৩১ মিলিয়ন ঘনফুট এবং লোকেশন–জি থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এটি আগের তুলনায় দৈনিক ২২ মিলিয়ন ঘনফুট বেশি। এছাড়া কূপ দুটির মাধ্যমে দৈনিক প্রায় ৩৬ ব্যারেল কনডেনসেটও উৎপাদন হচ্ছে।

    বিজিএফসিএল আরও জানায়, দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা মেটাতে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান। এর মধ্যে রয়েছে:

    • তিতাস, হবিগঞ্জ ও মেঘনা গ্যাস ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার
    • তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে ৪টি মূল্যায়ন–কাম–উন্নয়ন কূপ খনন
    • তিতাস ও বাখরাবাদ গ্যাস ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খনন
    • হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ

    এই উদ্যোগগুলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্যাস সরবরাহে ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মধ্যপ্রাচ্যের সংঘাতে ঝুঁকিতে ৫৮০ রপ্তানি প্রতিষ্ঠান

    মার্চ 17, 2026
    অর্থনীতি

    এলএনজি ব্যয় কমানো সম্ভব নবায়নযোগ্য শক্তি দিয়ে

    মার্চ 16, 2026
    অর্থনীতি

    আয়কর রিটার্নের সময় বাড়াতে ডিজিটাল ব্যবস্থা চালু করল এনবিআর

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.