Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আয়কর রিটার্নের সময় বাড়াতে ডিজিটাল ব্যবস্থা চালু করল এনবিআর
    অর্থনীতি

    আয়কর রিটার্নের সময় বাড়াতে ডিজিটাল ব্যবস্থা চালু করল এনবিআর

    মনিরুজ্জামানমার্চ 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভ্যাট ফাঁকি রোধে ২৭ ধরনের ব্যবসায় ইএফডি বাধ্যতামূলক করেছে এনবিআর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন একটি অনলাইন সিস্টেম চালু করেছে। এতে করদাতারা এখন ঘরে বসেই অনলাইনে অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে পারবেন।

    এনবিআরের এক বিবৃতিতে জানানো হয়, চলতি বছর ব্যক্তিগত করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত এই সময়ের মধ্যেও যারা রিটার্ন জমা দিতে পারবেন না, তারা অতিরিক্ত সময় চেয়ে আবেদন করার সুযোগ পাবেন।

    বিবৃতিতে বলা হয়েছে, করদাতার আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের সময় সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাড়ানোর অনুমতি দিতে পারেন। এই পুরো প্রক্রিয়াটি সহজ, দ্রুত এবং স্বচ্ছ করতে অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে।

    নতুন ব্যবস্থায় করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহার করে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। আবেদন জমা হওয়ার পর সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনে তা অনুমোদন বা নামঞ্জুর করবেন।

    আবেদন অনুমোদিত হলে করদাতা নির্ধারিত বাড়তি সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

    এনবিআর জানিয়েছে, অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে হলে করদাতাকে অবশ্যই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে এবং ৩১ মার্চের আগেই আবেদন করতে হবে। তবে যেসব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা চাইলে অনলাইন অথবা সংশ্লিষ্ট কর সার্কেলে সরাসরি লিখিত আবেদন করেও সময় বৃদ্ধির সুযোগ পাবেন।

    ২০২৫–২০২৬ কর বছরের জন্য অল্প কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ব্যক্তিগত করদাতার ক্ষেত্রে আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর।

    রাজস্ব কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ব্যক্তিগত করদাতা এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫–২০২৬ কর বছরের আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    কারখানা বন্ধ নাকি সাময়িক সংকট?

    আগস্ট 4, 2026
    বাণিজ্য

    চাপের মধ্যেও জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.