Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন মাসে ভোক্তা ঋণ কমেছে ২২ হাজার কোটি টাকা
    অর্থনীতি

    তিন মাসে ভোক্তা ঋণ কমেছে ২২ হাজার কোটি টাকা

    মনিরুজ্জামানডিসেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উচ্চ সুদ হার, লাগামহীন মূল্যস্ফীতি এবং চলমান আর্থিক অনিশ্চয়তার কারণে এবার ভোক্তা ঋণেও বড় ধস পড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় ব্যাংক খাতে ভোক্তা ঋণ কমেছে ২২ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    এতদিন ব্যবসা-বাণিজ্য, নির্মাণ ও পরিবহনসহ প্রায় সব উৎপাদনমুখী খাতে ব্যাংক ঋণের স্থিতি কমলেও ভোক্তা ঋণ তুলনামূলকভাবে বাড়ছিল। তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বড় ধরনের পতন দেখা গেছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ভোক্তা ঋণের স্থিতি দাঁড়িয়েছে এক লাখ ৫০ হাজার ৩৪০ কোটি টাকায়। এটি মোট ব্যাংক ঋণের ৮.৬৩ শতাংশ। অথচ জুন শেষে ভোক্তা ঋণের পরিমাণ ছিল এক লাখ ৭২ হাজার ৬২১ কোটি টাকা, যা মোট ব্যাংক ঋণের ৯.৯৫ শতাংশ। অর্থাৎ মাত্র তিন মাসে ভোক্তা খাতে ব্যাংক ঋণ কমেছে ২২ হাজার ২৮১ কোটি টাকা।

    এর আগে এপ্রিল-জুন প্রান্তিকে এ খাতে প্রায় ২৫ হাজার কোটি টাকার ঋণ বেড়েছিল। জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভোক্তা ঋণের স্থিতি ছিল এক লাখ ৪৭ হাজার ৪৪৫ কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। রাজনৈতিক পরিবর্তনের পরও অর্থনৈতিক সংকট কমেনি। তার ওপর ঋণে সুদের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সাধারণ মানুষ বিলাসী ও অভিজাত পণ্য কেনাকাটা কমাচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়েছে ভোক্তা ঋণের ওপর।

    ভোক্তা ঋণ সাধারণত মানুষ নেন অভিজাত পণ্য, বিলাসবহুল সেবা ও ব্যক্তিগত প্রয়োজন মেটাতে। এর মধ্যে রয়েছে দৈনন্দিন ব্যয়, সামাজিক অনুষ্ঠান, জমি বা বাড়ি কেনা, গাড়ি ক্রয়, বড় আয়োজন, ভ্রমণসহ নানা খাত। ক্রেডিট কার্ডের মাধ্যমে নেওয়া ঋণও এর অন্তর্ভুক্ত। ব্যাংকগুলো শিক্ষা, চিকিৎসা, বিবাহ, ভ্রমণ, পেশাজীবী ঋণ, পরিবহন ঋণ, প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে ঋণ, ডিপোজিট প্রিমিয়াম স্কিম (ডিপিএস) ও ফিক্সড ডিপোজিট রিসিপ্টের (এফডিআর) বিপরীতে ব্যক্তিগত ঋণসহ বিভিন্ন খাতে ভোক্তা ঋণ দিয়ে থাকে।

    নিয়ম অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ, ৬০ লাখ টাকা পর্যন্ত গাড়ি ঋণ এবং দুই কোটি টাকা পর্যন্ত আবাসন ঋণ নিতে পারেন। এসব ঋণের সুদহার বর্তমানে ১১ থেকে ১৪ শতাংশের মধ্যে থাকলেও ক্রেডিট কার্ডে সুদের হার সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পেশাজীবী ঋণ কমেছে ১৬৪ কোটি টাকা। একই সময়ে ফ্ল্যাট কেনায় ঋণ কমেছে ৬৫০ কোটি টাকা, পরিবহন ঋণ ৮৯২ কোটি টাকা, টিভি, ফ্রিজ ও কম্পিউটার ক্রয়ে ঋণ কমেছে ৯ হাজার ৮১৪ কোটি টাকা এবং ক্রেডিট কার্ডে ঋণ কমেছে ৩৮২ কোটি টাকা। এছাড়া বিবাহ ঋণ তিন কোটি টাকা, জমি ক্রয়ে ঋণ ১৮১ কোটি টাকা এবং বেতনের বিপরীতে নেওয়া ঋণ কমেছে এক হাজার ৯১৭ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    সাদা ফসফরাস আসলে কী এবং এটি কেন বিতর্কিত?

    মে 4, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে আস্থার সংকট সৃষ্টি করেছে

    মে 4, 2026
    অর্থনীতি

    জাপানি অর্থনৈতিক অঞ্চলে ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ

    মে 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.