Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একযোগে সব স্থলবন্দরে বাড়ছে ৫ শতাংশ টোল–মাশুল
    অর্থনীতি

    একযোগে সব স্থলবন্দরে বাড়ছে ৫ শতাংশ টোল–মাশুল

    মনিরুজ্জামানডিসেম্বর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সব স্থলবন্দরের সেবা মাশুল বাড়ছে। চলতি বছরের তুলনায় আগামী বছরের জন্য প্রতিটি সেবার বিপরীতে কর, টোল ও মাশুল ৫ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। এ–সংক্রান্ত প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি করা হয়েছে। নতুন এই মাশুল কার্যকর হবে আগামী ১ জানুয়ারি থেকে।

    অন্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল স্থলবন্দরে সেবা মাশুল কিছুটা বেশি হওয়ায় এর জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরে বর্তমানে ২৭ ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় করা হয়। এই বন্দর ব্যবহারকারী যাত্রীদের জন্য ২০২৫ সালে মাশুল ছিল ৪৯ টাকা ৭৯ পয়সা। ২০২৬ সালের জন্য তা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ টাকা ২৭ পয়সা।

    বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা বাস, ট্রাক ও লরি প্রবেশে এখন দিতে হবে ১৮৪ টাকা ৭০ পয়সা। আগে এই মাশুল ছিল ১৭৫ টাকা ৯০ পয়সা। মোটর কার, জিপ, পিকআপ ও থ্রি-হুইলারের জন্য মাশুল নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৮২ পয়সা। মোটরসাইকেল ও বাইসাইকেলের জন্য নতুন মাশুল ৩৬ টাকা ৯৫ পয়সা।

    এ ছাড়া বেনাপোল স্থলবন্দরে ওজন মাপার যন্ত্র ব্যবহারে ট্রাক ও লরির জন্য মাশুল ৮৮ টাকা ৬৫ পয়সা। কাগজপত্র প্রক্রিয়াকরণে দিতে হবে ১৯৫ টাকা ০৭ পয়সা। কোনো যানবাহন ইয়ার্ডে সারা রাত অবস্থান করলে মাশুল পড়বে ১১১ টাকা ৪৯ পয়সা। গুদামে পণ্য রাখার ক্ষেত্রেও সময় অনুযায়ী মাশুল বাড়ানো হয়েছে। সব মিলিয়ে বেনাপোল বন্দরের প্রায় সব সেবার ক্ষেত্রেই মাশুল বৃদ্ধি পেয়েছে।

    বেনাপোল ছাড়াও দেশের অন্যান্য স্থলবন্দরগুলোতে মাশুল বাড়ছে একই হারে। এসব বন্দরে যাত্রীদের জন্য ২০২৫ সালে মাশুল ছিল ৪৯ টাকা ৭৯ পয়সা। নতুন বছরের জন্য তা বাড়িয়ে করা হয়েছে ৫২ টাকা ২৭ পয়সা। বেনাপোল ছাড়া অন্য স্থলবন্দর দিয়ে আমদানি করা বাস, ট্রাক ও লরির জন্য এখন দিতে হবে ১৫৯ টাকা ২২ পয়সা। আগে এই মাশুল ছিল ১৫১ টাকা ৬৪ পয়সা। মোটর কার ও জিপের জন্য মাশুল নির্ধারণ করা হয়েছে ৯৫ টাকা ৫২ পয়সা। মোটরসাইকেল, স্কুটার, বেবি ট্যাক্সি ও থ্রি-হুইলারের জন্য নতুন মাশুল ৪৭ টাকা ৮৩ পয়সা। বিভিন্ন ধরনের পণ্য আমদানির ক্ষেত্রেও পণ্যভেদে ৫ শতাংশ হারে মাশুল বাড়ানো হয়েছে।

    বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা সমকালকে বলেন, স্থলবন্দরের আয়ের প্রধান উৎস এসব মাশুল। সময়ের সঙ্গে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বাড়ছে। সে কারণে প্রতিবছরই মাশুল সমন্বয় করা হয়। এবারও একই কারণে মাশুল বাড়ানো হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন হার কার্যকর হবে।

    এদিকে আইনি জটিলতা কাটায় সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৪১ শতাংশ বর্ধিত মাশুল বা ট্যারিফ কার্যকর করেছে। এর ফলে আসন্ন রমজান মাসে আমদানিকৃত পণ্য বাজারে পৌঁছানোর আগেই খরচ অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বন্দর ব্যবহারকারীদের মতে, মাশুল বৃদ্ধির এই চাপ শেষ পর্যন্ত সরাসরি সাধারণ ভোক্তার পকেটেই গিয়ে পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ভরিতে আবারও বাড়ল সোনার দাম

    আগস্ট 8, 2026
    অর্থনীতি

    ৫৫ হাজার কোটি মুনাফার পরও বিপিসিতে নগদ সংকট

    আগস্ট 8, 2026
    ব্যাংক

    ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগে ভাটা, বাড়ছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ঝোঁক

    আগস্ট 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.