Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক বছরে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১২৩১ কোটি টাকা
    অর্থনীতি

    এক বছরে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১২৩১ কোটি টাকা

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 29, 2025ডিসেম্বর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেশ কয়েক বছর ধরেই দেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের হতাশ করছে। চলতি বছরেও সেই চিত্রে বড় কোনো পরিবর্তন আসেনি। বিশেষ করে বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারদরে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে বাজার মূলধনে। চলতি বছরে শীর্ষ ১০ কোম্পানির সম্মিলিত বাজার মূলধন কমেছে ২১ হাজার ২৩১ কোটি টাকা। পুঁজিবাজারের উত্থান–পতনে এসব কোম্পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ২০২৫ সালে বাজার মূলধনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টির মূলধন কমেছে। বিপরীতে বেড়েছে মাত্র ৩টির। যদিও এ সময়ে সার্বিকভাবে দেশের পুঁজিবাজারের মোট বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৩৩৯ কোটি টাকা।

    চলতি বছরে সবচেয়ে বেশি বাজার মূলধন কমেছে টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন লিমিটেডের। কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৮ হাজার ৪৮০ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর গ্রামীণফোনের বাজার মূলধন ছিল ৪৩ হাজার ৬২৮ কোটি টাকা। সর্বশেষ ২৮ ডিসেম্বর তা নেমে এসেছে ৩৫ হাজার ১৪৮ কোটি টাকায়।

    খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৩৯ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫০ কোটি টাকা। ২৮ ডিসেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১১ কোটি টাকায়।

    ইলেকট্রনিকস খাতের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন কমেছে ২ হাজার ২৯২ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৪ হাজার ৭৬৮ কোটি টাকা। সর্বশেষ ২৮ ডিসেম্বর তা নেমে এসেছে ১২ হাজার ৪৭৬ কোটি টাকায়।

    ফার্মাসিউটিক্যাল খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন কমেছে ১ হাজার ৬৫৮ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। ২৮ ডিসেম্বর শেষে তা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৪০ কোটি টাকায়।

    রং উৎপাদনকারী বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন কমেছে ১ হাজার ৬২৪ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ৮ হাজার ৪৫৪ কোটি টাকা। সর্বশেষ ২৮ ডিসেম্বর তা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৩০ কোটি টাকায়।

    বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বাজার মূলধন এ বছর কমেছে ৪৮১ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ১৬৫ কোটি টাকা। ২৮ ডিসেম্বর শেষে তা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৮৪ কোটি টাকায়।

    টেলিযোগাযোগ খাতের আরেক কোম্পানি রবি আজিয়াটার বাজার মূলধন কমেছে ১৫৭ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৪ হাজার ৮২৩ কোটি টাকা। সর্বশেষ ২৮ ডিসেম্বর তা নেমে এসেছে ১৪ হাজার ৬৬৬ কোটি টাকায়।

    অন্যদিকে চলতি বছরে কয়েকটি কোম্পানির বাজার মূলধন বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ১৫০ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর ব্র্যাক ব্যাংকের বাজার মূলধন ছিল ৮ হাজার ৬৭২ কোটি টাকা। সর্বশেষ ২৮ ডিসেম্বর শেষে তা দাঁড়িয়েছে ১২ হাজার ৮২২ কোটি টাকায়।

    ভোক্তা পণ্য উৎপাদনকারী ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৮৯ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ১৯১ কোটি টাকা। ২৮ ডিসেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৯ কোটি টাকায়।

    এ ছাড়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন এ বছর সামান্য বেড়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১০ হাজার ৩৮৫ কোটি টাকা। সর্বশেষ ২৮ ডিসেম্বর তা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৬ কোটি টাকায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগে ভাটা, বাড়ছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ঝোঁক

    আগস্ট 8, 2026
    অর্থনীতি

    আমদানি করা মরিচ আসতেই কেজিতে ১০০ টাকা কমল দাম

    আগস্ট 8, 2026
    অর্থনীতি

    গ্যাস সংকট কাটাতে আরও এক কার্গো এলএনজি কিনবে সরকার

    আগস্ট 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.